ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডে বাংলাদেশি ফুটবলার

আমার বার্তা অনলাইন
০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯
আপডেট  : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১

২০২৪ সালে নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই খেলেছিল বাংলাদেশ। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলেছিলেন অস্ট্রেলিয়ান আরহাম ইসলাম। এক বছর পর তিনি অস্ট্রেলিয়ার অ-২০ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন।

অস্ট্রেলিয়া ডিসেম্বরে মাঝামাঝি জাপানে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে। সেখানে স্পেনের অ-২০ দলও খেলবে। জাপানের জাতীয় অ-২০ দলের পাশাপাশি জাপানের ক্লাব দলের সঙ্গেও এক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সম্প্রতি ফিফা অ-২০ টুর্নামেন্ট খেলেছে। তারপর তারা নতুন উদ্যমে গড়ে ওঠার লক্ষ্যে জাপানের এই টুর্নামেন্টে ২০ জনের স্কোয়াড করেছে, যার মধ্যে ১৩ জনই অস্ট্রেলিয়ার জুনিয়র দলে অভিষেকের অপেক্ষায়। ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা বাংলাদেশের আরহাম তাদের একজন।

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের ম্যানেজার ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক জাহিদ হাসান এমিলি। বাংলাদেশের হয়ে খেলা আরহামের অস্ট্রেলিয়ার জুনিয়র দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে তিনি বলেন, ‘একজন বাংলাদেশি অস্ট্রেলিয়া জুনিয়র দলে খেলবে, এটা খুব গর্বের। অ-২০, এরপর-২৩, পরে জাতীয় দল। তার যে যোগ্যতা, সে একদিন অস্ট্রেলিয়া দলেও খেলতে পারে। আবার হতাশার ব্যাপার হলো, বাংলাদেশে সে অ-১৭ দিয়ে শুরু করলেও বাস্তবতা বিবেচনায় তাকে বাংলাদেশ আর নাও পেতে পারে।’

আরহাম ফরোয়ার্ড পজিশনে খেলেন। কম্বোডিয়া টুর্নামেন্টে তিনি ভালোই খেলেছিলেন। গত এক বছরে বাংলাদেশ অ-১৯ ও ২৩ টুর্নামেন্টের বাছাই খেলেছে। সেখানে আরহামকে ডাকা হয়নি। এ নিয়ে এমিলি খানিকটা আফসোসের সুরে বলেন, ‘গত এক বছর আরহাম বা তার পরিবারের সঙ্গে ফেডারেশন যোগাযোগ রেখেছে কিনা আমার জানা নেই। অনূর্ধ্ব ২৩ কিংবা অন্য টুর্নামেন্টেও তাকে খেলানোর জন্য ডাকা যেত। সে ও তার পরিবার বাংলাদেশকে প্রথম গুরুত্ব দেওয়ার কারণে বাংলাদেশ অ-১৭ দলে খেলেছে। এরপর ফেডারেশনের উচিত ছিল তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, কারণ সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়।’

কম্বোডিয়ায় বাংলাদেশের ওই দলের কোচ ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তিনি পরবর্তীতে অ-২৩ দলের কোচ হন। ওই দলে আরহাম ডাক পাননি। তখন এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আজ অস্ট্রেলিয়া অ-২০ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার পর তিনি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটা শঙ্কাজনক। তবে টেকনিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, আরহাম ও তার বাবার সঙ্গে ফেডারেশনের যোগাযোগ রয়েছে।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু