ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ পড়েছেন সাকিব

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮

আসন্ন আইপিএল নিলামের জন্য চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। ৩৫০ জন ক্রিকেটারের এই বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার। সাকিব আল হাসান প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন।

নিলামের তালিকায় যেই ৭ ক্রিকেটার রয়েছেন তারা হলেন—মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিজেকে নিবন্ধিত করলেও, চূড়ান্ত রস্টার থেকে ছেঁটে ফেলা হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

মনোনীত বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তিনি নিলামের সর্বোচ্চ দর, অর্থাৎ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। মোস্তাফিজের ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বিপরীতে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া বাকি পাঁচজন ক্রিকেটারের জন্য ৭৫ লাখ রুপি করে দর নির্ধারিত হয়েছে। তারা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশের এই সাত ক্রিকেটারের মধ্যে একমাত্র রাকিবুল হাসান-ই জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাননি। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

এই মুহূর্তে মোস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন বাঁহাতি এই পেসার। তার এই দারুণ ছন্দের ফলে আইপিএলের নিলামে তার দিকে আকর্ষণ থাকবে দলগুলোর।

আমার বার্তা/এল/এমই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী

আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়মিত অস্ত্র লাইসেন্স

রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

ঈদযাত্রা: বাস-ট্রেন-লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

মধ্যপ্রাচ্য সংঘাত: দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ‘ডুমসডে প্লেন’

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১২ দিনে ঢাকার ৩৯১ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া