ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগের জয়ে ফিরল লিভারপুল-বায়ার্ন

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

আর্নে স্লটের প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে সুসময়ে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগেও লম্বা সময় তারা রাজত্ব করেছিল। কিন্তু চলতি মৌসুমে দৃশ্যপট সম্পূর্ণ উল্টো, প্রিমিয়ার লিগের সর্বশেষ ৫ ম্যাচে জয় স্রেফ একটি। পিএসভির কাছে আগের ম্যাচ ডেতে বিধ্বস্ত হওয়ার পর এবার তারা ইন্টার মিলানকে হারিয়েছে। একইদিন জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

মিলানের মাঠ সান সিরোয় প্রায় সমান তালে লড়েছে লিভারপুল ও স্বাগতিক ইন্টার। গোলের জন্য সমান ১২টি শট নিয়ে লিভারপুল ৬ এবং ইন্টার ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল। ম্যাচের শুরু থেকে দুই দলই ছিল বেশ সতর্ক। ঘর সামলে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। ফলে প্রধমার্ধে যেমন খেলায় গতি ছিল না, তেমনি একের পর এক ফাউল আরও বিরক্তি বাড়িয়েছে। প্রথমার্ধেই অলরেডরা এগিয়ে যেতে পারত, ইব্রাহিমা কোনাতের বল ইন্টারের গোললাইন অতিক্রম করলেও, পরমুহূর্তে দেখা যায় হুগো একিটিকের হাতে লেগেছে বল।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি ফিরলেও সেসব কার্যকরী হচ্ছিল না। শেষ পর্যন্ত ডেডলক ভেঙেছে পেনাল্টিতে। ৮৬তম মিনিটে ডি-বক্সে ফ্লোরিয়ান ভির্টজকে পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় লিভারপুল পেনাল্টি পায়। স্পট ক্রিকে গোল করেছেন ডোমিনিক সোবোজলাই। সেটাই তাদের ১-০ ব্যবধানে জয় এনে দেয়। এই হারে মৌসুমের শুরুর দিকে টেবিলের ওপরের দিকে থাকা ইন্টার পাঁচে নেমে গেছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে লিভারপুল।

অন্যদিকে, ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ সফরকারী স্পোর্টিং লিসবনকে আক্রমণে তটস্থ রাখলে প্রথমার্ধে ছিল গোলশূন্য। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে আর্সেনালের কাছে হারা বাভারিয়ানরা দাপটের মাঝেই গতকাল প্রথম গোলটি খায়। অবশ্য স্পোর্টিং লিসবন লক্ষ্যে কোনো শট না নিয়েই লিড পেয়ে যায়। জশুয়া কিমিচ আত্মঘাতী গোল করেন ৫৪ মিনিটে। হয়তো সেটাই ছিল ভিনসেন্ট কোম্পানির দলের নড়েচড়ে বসার উপলক্ষ্য। ঘুরে দাঁড়িয়ে তারা ১২ মিনিটের মাঝেই তিনবার স্পোর্টিংয়ের জালে বল জড়ায়।

৬৫ মিনিটে জার্মান তারকা সার্জে গ্যানাব্রি তাদের সমতায় ফেরান। এরপর ৬৯ মিনিটে লেনার্ট কার্লের গোলে লিড এবং ৭৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান জোনাথন টাহ। যা বায়ার্নের ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। লিসবন চারটির মধ্যে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সময়টা কাটছে ভালো-মন্দের মিশেলে। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে খেলার শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল। এরপর তিন গোল দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরে দিয়েগো সিমিওনের দল। দারুণ ফর্মে থাকা হুলিয়ান আলভারেজের গোলেই মূলত ৩৭ মিনিটে সমতায় ফেরে অ্যাতলেটিকো। এরপর ডেভিড হ্যাঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ স্কোরলাইন ৩-১ করেন। ৮৫ মিনিটে রোমাঞ্চ ছড়িয়ে পিএসভি আরেকটি গোল করে। তবে রিকার্ডো পেপির গোলটি ব্যবধান কমিয়েছে কেবল।

৩-২ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে অ্যাতলেটিকো। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান পয়েন্ট পেয়েছে তাদের ওপরে থাকা পিএসজি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ এবং পরের অবস্থানে থাকা লিভারপুল। তবে পিএসজি ও রিয়াল একটি ম্যাচ কম খেলেছে।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু