ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

বাংলাদেশের প্রকৃত হিরো মুক্তিযোদ্ধারা: তানজিম সাকিব

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫
আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৬

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে গোটা জাতি।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করেছিল বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। আর কদিন পরই মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর।

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না; কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না,তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।

আরও লিখেছেন, যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি,তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করছে। অভিষেক

বিসিবিতে হস্তক্ষেপ, ব্যর্থতা ও বিতর্কের কেন্দ্রে বুলবুল

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সরাসরি সরকারি হস্তক্ষেপ বেড়েছে বলে অভিযোগ। আসিফ

শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে হারল লিভারপুল

বৃষ্টিমুখর ভিটালিটি স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে রক্ষণভাগের দুর্বলতায় শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিসিবিতে হস্তক্ষেপ, ব্যর্থতা ও বিতর্কের কেন্দ্রে বুলবুল

শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে হারল লিভারপুল

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নিরাপত্তা জোড়দার

চট্টগ্রামে দলে দলে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াই নয় এখনই: বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?