ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলের সম্ভাবনা নাকচ করল আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা যেন প্রতিনিয়ত ফিকে হয়ে আসছে। আইসিসির কাছে বারবারই নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাও ভারতের মাটিতেই খেলতে যাওয়ার জন্য রাজি করাতে চায়। এরই মাঝে উভয়পক্ষের আলোচনায় গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ফলে টুর্নামেন্টের ম্যাচগুলো শ্রীলঙ্কায় পড়েছে এমন কোনো দলের সঙ্গে গ্রুপ অদল-বদলের গুঞ্জন ওঠে। সম্ভাব্য দল হিসেবে আয়ারল্যান্ড এবং তাদের গ্রুপ ‘সি’তে ভাবা হচ্ছিল বাংলাদেশকে। অর্থাৎ, আয়ারল্যান্ডও গ্রুপ পাল্টে বাংলাদেশের জায়গায় ‘বি’-তে খেলবে। কিন্তু এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

গতকাল (শনিবার) ঢাকায় বিশ্বকাপ ইস্যুতে বৈঠক করেছে বিসিবি ও আইসিসি। পরবর্তীতে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে বলে উল্লেখ করে বিসিবি, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভাটি অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷’

এরপরই ক্রিকেট আয়ারল্যান্ড বিশ্বকাপে তাদের গ্রুপ পরিবর্তন হবে না বলে আইসিসির কাছ থেকে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছে। বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে ক্রিকবাজকে সিআই–এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘(বিশ্বকাপে) আমাদের নির্ধারিত সূচির পরিবর্তন হবে না বলে সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়েছি। আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ খেলতে যাচ্ছি।’

বিশ্বকাপের সূচিতে আয়ারল্যান্ডের সব ম্যাচের ভেন্যু লঙ্কান ভূমিতে নির্ধারিত হয়েছে। গ্রুপ ‘সি’–তে স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান। আর সূচি অনুসারে ভারতের কলকাতায় বাংলাদেশের তিনটি গ্রুপপর্বের ম্যাচ এবং আরেকটি মুম্বাইয়ে হওয়ার কথা। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং নেপাল, ইতালি।

গ্রুপ-সংক্রান্ত বিষয় ছাড়াও আইসিসির সভায় আলোচনা প্রসঙ্গে বিসিবি বলছে, ‘আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একই সঙ্গে বিসিবি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সভায়।’ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ‍উভয়পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে।

কয়েক সপ্তাহজুড়ে অমীমাংসিত বিষয় সমাধানে গতকাল সরাসরি বৈঠক করতে ঢাকায় এলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গী হসেবে বিশ্ব ক্রিকেট সংস্থাটির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনারও আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় ঢাকায় আসা হয়নি তার। সে কারণে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিপরীতে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

কোপা দেল রে ফাইনালে উঠতে মঙ্গলবার রাতে সেমিফাইনাল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে গতকাল (মঙ্গলবার) নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসেরও বেশি সময় বাকি। তবে এখনই বড় দুঃসংবাদ পেয়ে গেল

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো