ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বিশ্বকাপ দুঃখ ভুলে বার্সেলোনা লিজেন্ডের পাশে লেভান্ডভস্কি

আমার বার্তা অনলাইন
০৫ এপ্রিল ২০২৬, ১৩:২০

২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক ঝটকায় তা ভেঙে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে সুইডেনের কাছে পোল্যান্ডের হারে আন্তর্জাতিক ফুটবল থেকে রবার্ট লেভান্ডভস্কির বিদায়ের গুঞ্জন উঠেছে। ৩-২ গোলে ওই হারের পর পোলিশ স্ট্রাইকারের চোখেমুখে ছিল বেদনার ছাপ, তা গতকাল (শনিবার) মুছে ফেললেন বার্সেলোনার জার্সিতে।

পোলিশ জাতীয় দল বিশ্বকাপের ইউরোপিয়ান প্লে অফের ফাইনালে উঠেছিল। ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে সমানে সমান লড়াই করেছে তারা। রোমাঞ্চকর ম্যাচে পার্থক্য গড়ে দেন আর্সেনালের সুইডিশ তারকা ভিক্টর গিওয়েকেরেস। হারের যন্ত্রণায় মাঠে কাতর ছিলেন লেভান্ডভস্কি।

তবে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লেভান্ডভস্কিকে ভিন্ন রূপে দেখা গেল। আন্তর্জাতিক ফুটবলে হতাশাজনক পরিস্থিতির শিকার হওয়ার পর গোল করার ছন্দ খুঁজে পেলেন তিনি। ৮৭তম মিনিটে মাদ্রিদ ক্লাবের মাঠে গোল করে ৩-২ ব্যবধানে জয় এনে দেন বার্সাকে। তাতে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার পথে বড় ধাপ ফেলল কাতালান জায়ান্টরা।

ওই গোলে পোলিশ স্ট্রাইকার বার্সার লিজেন্ড হ্রিস্তো স্তোইচখোভের পাশে বসলেন। ক্লাবের হয়ে দুজনের গোলই সমান। সব প্রতিযোগিতা মিলে বার্সার জার্সিতে এদিন ১১৭তম গোল করলেন লেভান্ডভস্কি। অবশ্য কাতালান ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তারা আছেন ১৪তম স্থানে।

লেভান্ডভস্কি এই কীর্তি গড়েছেন ১৮৫ ম্যাচ খেলে, যেখানে সাবেক বুলগেরিয়ান তারকাকে খেলতে হয়েছে ২৫৫ ম্যাচ। এই পার্থক্য ৩৭ বছর বয়সী লেভান্ডভস্কি গোল করার দক্ষতার প্রতিফলন। চলতি মৌসুমে বার্সার গুরুত্বপূর্ণ ম্যাচে তার সেরা পারফরম্যান্স দেখা গেছে, যা তার ভবিষ্যৎ নিয়ে বার্সার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে।

বিশ্বকাপের আগে ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ

১১ জুন থেকে ফিফা বিশ্বকাপ শুরু। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টের এক সপ্তাহ আগে ফিফা

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

বর্ণবাদের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার অবস্থান নিয়ে আসছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। বিতর্ক থাকলেও অবশ্য তিনি

নতুন স্পিন বোলিং কোচ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের বড় তারকাদের একজন মোহাম্মদ রফিক। তবে ক্রিকেট থেকে অবসরের পর

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

বাংলাদেশের যুব ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। ভারতকে টাইব্রেকারে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে পাস

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান রিজভীর

দেশে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায় আছে: প্রতিমন্ত্রী

দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ: বিবিএস

এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট: এলজিআরডি প্রতিমন্ত্রী

ট্রেন ভ্রমণে ইসরায়েলের সতর্কতার পর তেহরানে একাধিক বিস্ফোরণ

বিশ্বকাপের আগে ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে