ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১২:০৩

বৈশ্বিক সঙ্কটের মধ্যে বাংলাদেশে বর্তমানে ডিজেল, অকেটন, পেট্রল মিলিয়ে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন জ্বালানি মজুত আছে এবং এপ্রিলের মধ্যে আরও ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টনজ্বালানি আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালান ও খণিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এই কথা বলেছেন।

এসময় মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুদ আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন এবং চলতি এপ্রিলের মধ্যে আসবে আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন।অকেটন মজুদ আছে ১০ হাজার ৫০০ মে. টন এবং এপ্রিলের মধ্যে আসবে আরও ৭১ হাজার ৪৪৩ মে. টন এবং পেট্রল মজুত আছে ১৬ হাজার মেট্রিক টন এবং চলতি মাসে আসবে আরও ৩৬ হাজার মেট্রিক টন।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে কি না এ প্রশ্নের উত্তরে ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিষয়ে একটি আইন আছে। সে আইন অনুসারে প্রতি মাসে দামের সমন্বয় করা হয়। গত মাসে সমন্বয় করে দাম বৃদ্ধি করা হয়নি। আগামী মাসে আইনের সঙ্গে সমন্বয় করে যদি দেখা যায় মূল্য বৃদ্ধি করা প্রয়োজন তাহলে আলোচনা করে মূল্য বৃদ্ধি করবো।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কট থাকা সত্ত্বেও দেশের সাধারণ জনগণের কথা বিবেচনা করে সরকার এখনও পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেননি।জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধের জন্য সেজন্য এপর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪৫৬টি মামলা করা হয়েছে। ৩১জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১ কোটি ২৫ লক্ষ ৬৯ হাজার টাকার অর্থদণ্ড আদায় করা হয়েছে।

একইসঙ্গে এই অভিযানে ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকেটন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে।

এছাড়া, জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আমার বার্তা/এমই

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

আগামী ৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বহুমুখী পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি গুরুত্বপূর্ণ

সুদের হার সিঙ্গেল ডিজিট ও ইডিএফ ফান্ডের পরিসর বর্ধিতকরণের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতিবিনিময় করেছে দি

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বা জবানবন্দি (ডিপোজিশন) দেবেন সাবেক গভর্নর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান

আজ থেকে সংসদ চলবে দুইবেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায়

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও সংবর্ধনা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী