ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৬, ১০:০৬

সব নাটকীয়তা আন হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল আর্সেনাল। লিগে মঙ্গলবার রাতের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে সিটি ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যায় গানার্সদের। সবশেস ২০০৩-০৪ সালের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল।

ম্যানচেস্টার সিটির এই হারের কারণে পয়েন্ট টেবিলের ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। আর সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট তুলেছে সিটি। ফলে আর্সেনাল নিজেদের শেষ ম্যাচে হারলেও ৮১ এর বেশি পয়েন্ট অর্জন করতে পারবে না পেপ গার্দিওলার শিষ্যরা।

বিগত কয়েকটি মৌসুমে একদম শেষ মুহূর্তে এসে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্সেনালের। এবারও ভক্তদের মনে শেষ দিনের স্নায়ুচাপের ভয় ছিল। কিন্তু ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে ম্যান সিটি পয়েন্ট হারানোয় সেই নাটকীয়তা পুরোপুরি এড়ানো গেছে।

ফলে আগামী রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি আর্সেনালের জন্য কোনো বাঁচা-মরার লড়াই নয়, বরং সেলহার্স্ট পার্কে এটি হতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নদের এক জমকালো উৎসবের আনুষ্ঠানিকতা।

এদিকে লিগ শিরোপা জেতার পর আর্সেনালের চোখ এখন ডাবল শিরোপার দিকে। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে তারা।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বোর্নমাউথের মুখোমুখি হয়ে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল থেকে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে সিটি। শেষ পর্যন্ত হালান্ড দলকে সমতায় ফেরালেও জেতা সম্ভব হয়নি। ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের আসর শুধু নতুন

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আর ১৪ ঘণ্টা পরই পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। মেগা ইভেন্টটির

আজ শুরু জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫