ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১১:৩৩

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এই ম্যাচে পেনাল্টি মিস করে মায়ামিকে সমতায় ফেরানোর বড় সুযোগ হাতছাড়া করেন তিনি। এতে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে মায়ামি।

রোববার (১৬ আগস্ট) ভোরে হানি মুখতারের জোড়া গোলে ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ন্যাশভিলে।

এদিন ম্যাচের ১৬তম মিনিটে গোল করে স্বাগতিক দলটিকে এগিয়ে দেন অ্যান্ডি নাহার। বাঁ প্রান্তের কাছে এলিয়াস সাদের পাসে হেড করে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন তিনি। এরপর ২৩তম মিনিটে গোল করার বড় সুযোগ পেয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক।

তবে মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফিরতি বল জালে পাঠিয়েছিলেন সার্জিও রেগিলন। কিন্তু পরে দেখা যায়, রেগিলন পেনাল্টি বক্সে আগেই ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মায়ামি। ৪৮তম মিনিটে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক গোল করেন তেলাসকো সেগোভিয়া। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই মিনিটে সাদের পাস থেকে গোল করে ন্যাশভিলেকে আবার এগিয়ে দেন মুখতার।

এর আট মিনিট পর দলের হয়ে মৌসুমের সর্বোচ্চ ১২তম গোলটি করেন স্যাম সারিজ। ব্যাকহিল দিয়ে বল জালে পাঠিয়ে তিনি ন্যাশভিলের লিড ৩-১ করেন। ৬২তম মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস-নোভোর ভুলে ম্যাচ কার্যত নিশ্চিত করে ফেলে ন্যাশভিলে।

গোলকিক নিতে গিয়ে শোয়াকের কাছ থেকে আসা বলের গতিপথ ভুল বুঝে পড়ে যান রিওস-নোভো। সেই সুযোগে বলের দখল নিয়ে ন্যাশভিলের ব্যবধান ৪-১ করেন মুখতার। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির বিপক্ষে এটি ন্যাশভিলের মাত্র দ্বিতীয় জয়।

ঐতিহাসিক জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল,

যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের এটিই সবচেয়ে বড় জয়: শান্ত

ডারউইন টেস্টে বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গেই। টানা সাড়ে তিন দিন আধিপত্য দেখিয়ে ৯ উইকেটের জয়

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। সেই

আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের এটিই সবচেয়ে বড় জয়: শান্ত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে চোর সন্দেহে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে নেতাকর্মীদের ঢল

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়

রাজনীতিতে আসাই ভুল হয়েছে! সুইসাইড নোটে আরও যা লিখলেন আশিস বন্দ্যোপাধ্যায়

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১ জন