ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১ জন

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১০:৩৫

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। শনিবারের (১৫ আগস্ট) এ হামলাকে গত জুনে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া চুক্তির পর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আনসার গ্রামে একটি বাড়িতে ইসরাইলি বিমানের হামলায় সাতজন নিহত হন। একই দিনে দেইর জাহরানি গ্রামে আরেক হামলায় চারজন নিহত ও ১৭ জন আহত হন। সব মিলিয়ে হামলায় আহত হয়েছেন ১৯ জন।

আগামী মাসের শুরুতে ইতালির রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে অষ্টম দফার সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে এই হামলা চালানো হলো।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, শনিবারের হামলা আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টার বিরুদ্ধে ‘স্পষ্ট বার্তা’

তিনি দক্ষিণ লেবাননে চলমান ইসরাইলি হামলার নিন্দা জানান। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, চুক্তি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের কারণে আনসার গ্রামে একটি পুরো পরিবার নিহত হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামও হামলার নিন্দা জানিয়ে ইসরাইলকে এই ‘অত্যন্ত বিপজ্জনক’ উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আনসার গ্রামের হামলায় নিহত ব্যক্তিরা কোনো ‘সামরিক অবকাঠামো’র অংশ ছিলেন না এবং নিহত নারী ও শিশুরাও কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

পালটা জবাবের হুঁশিয়ারি

লেবাননে ইসরাইলি হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে ‘অপমানজনক’ সরাসরি আলোচনা বন্ধ করতে লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের হামলা, চুক্তি লঙ্ঘন এবং নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে। সংগঠনটি আরও অভিযোগ করেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের দেশের রাজনৈতিক অবস্থান শক্ত করতে যুদ্ধ আরও বাড়াতে চাইছেন।

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প এবং তার পর পর ৩৪১টি পরাঘাত বা ‘আফটার শক’-এর মাত্র

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর অটোমোবাইল রিং রোড (MKAD)–এর কাছে ড্রোন হামলায়

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা

রাজনীতিতে আসাই ভুল হয়েছে! সুইসাইড নোটে আরও যা লিখলেন আশিস বন্দ্যোপাধ্যায়

বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে নেতাকর্মীদের ঢল

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়

রাজনীতিতে আসাই ভুল হয়েছে! সুইসাইড নোটে আরও যা লিখলেন আশিস বন্দ্যোপাধ্যায়

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১ জন

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৪ জনের মৃত্যু

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

১৬ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত