ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

১০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৫, ০৯:৪২

আজ রোববার, ১০ আগস্ট ২০২৫ ● ২৭ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৫ সফর ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৭৫ - রয়্যাল গ্রীনউইচ মানমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

১৮২১ - মিসৌরি মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪তম রাজ্যে পরিণত হয়।

১৯১১ - ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।

১৯১৩ - বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।

১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে উসমানীয় সাম্রাজ্যের সেভ্র্‌ চুক্তি স্বাক্ষরিত।

১৯৩৭ - চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ধরে ঐ দেশ দু’টির মধ্যে দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ চলে ।

১৯৪৫ - দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

১৯৫০ - কলকাতার ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের নামকরণ হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

১৯৯৯ - পাকিস্তান বিমানবাহিনীর একটি ফরাসি সামুদ্রিক নজরদারি আটলান্টিক বিমান ভারতীয় বিমানবাহিনী দ্বারা গুলি করে নামানো হয় ।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৭৪০ - ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড।

১৮৬০ - ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে।

১৮৭৪ - হার্বার্ট হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।

১৮৯৪ -ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি,ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।

১৯০২ - আর্নে টিসেলিয়ুস, নোবেল জয়ী সুইডিশ রসায়নবিদ।

১৯১৩ - পদার্থবিদ্যায় নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী ভোলফ্গাঙ্গ পল।

১৯১৭ - ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর।

১৯২৩ - এস এম সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।

১৯৩৬ - ইলা বসু প্রখ্যাত বাঙালি সংগীতশিল্পী।

১৯৬৩ - ফুলন দেবী, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৭৪ - হাইফা আল-মনসুর, সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।

১৯৭৩ - হাভিয়ের জানেত্তি, আর্জেন্টাইন ফুটবলার।

১৯৯০ - লুকাস টিল, আমেরিকার অভিনেতা।

২০০৫ - রমেশবাবু প্রজ্ঞানন্দ, ভারতের দাবাড়ু।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৮৪৭ - আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।

১৭২৩ - গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।

১৭৫৯ - ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।

১৯১৫ - আণবিক সংখ্যার তত্ত্ব ,এক্সরে বর্ণালীতে মোসলে সূত্রের প্রবক্তা, হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ।

১৯৬৬ - আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।

১৯৭৫ - বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৮০ - ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।

২০০২ - ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।

২০০৮ - আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।

২০২১ - মাকি কাজি। অঙ্কের খেলা সুডোকুকে জনপ্রিয় করে তোলা এই মানুষটি পরিচিত ‘সুডোকুর গডফাদার’।

আমার বার্তা/এমই

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রজব ১৪৪৭। আজকের

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ রজব ১৪৪৭। আজকের

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের

২৮ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু