ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

৪ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭

আজ বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ ● ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রবিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।

১২৬০ - ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।

১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

১৮৬৬ - হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৮৮২ - মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন।

১৮৮৫ - নিউ ইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।

১৮৮৮ - জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।

১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।

১৯০৪ - ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।

১৯০৯ - লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‍্যালি অনুষ্ঠিত হয়।

১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ - লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়।

১৯৩২ - ভিয়েনায় বিশ্বশান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।

১৯৫৬ - আই বি এম THE IBMRAMAC305 নামক কমপিউটার বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে।

১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলী অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।

১৯৮৭ - রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হওয়ার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।

১৯৯৫ - বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৫১৪ - বিখ্যাত ফরাসি ভাস্কর ‘জন গুজান’।

১৫৬৩ - ওয়াংলি, চীনা সম্রাট।

১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি।

১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।

১৮৮০ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক।

১৮৯০ - এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক।

১৮৯৪ - জ্ঞানচন্দ্র ঘোষ, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক।

১৯০৪ - প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।

১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী।

১৯০৮ - রিচার্ড রাইট, আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক।

১৯১৭ - হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।

১৯২৭ - জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩১ - মিট্‌জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।

১৯৩৩ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।

১৯৩৪ - ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ

১৯৩৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা।

১৯৫২ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক।

১৯৫৪ - সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সংগীতশিল্পী।

১৯৭১ - ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৭৯৯ - শিয়া ইমাম মুসা আল কাজিম।

১০৬৩ - পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল।

১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ।

১৯৫৭ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী।

১৯৬৪ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী।

১৯৬৫ - জার্মান দার্শনিকআলবার্ট শোয়েৎজার।

১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।

১৯৮৯ - জর্জেস সিমেনন, ফ্রান্সের লেখক।

২০০৩ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।

২০০৪ - বীরেশ্বর সরকার, বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক।

২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব।

২০১১ - অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।

২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক।

২০২২ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার।

আমার বার্তা/এমই

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রজব ১৪৪৭। আজকের

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ রজব ১৪৪৭। আজকের

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের

২৮ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু