ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

২১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১০:০৫

আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ● ৭ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ০৩ জ্বিলহজ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫০২ - জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।

১৭৪৪ - ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু।

১৮৪০ - ক্যাপ্টেন হবসনের নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি।

১৮৫১ - অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।

১৮৭৭ - দশম রুশ-তুরস্ক যুদ্ধ শুরু।

১৯০৪ - ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।

১৯৩৮ - বেঙ্গল মোশন পিকচার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ - প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ।

১৯৭৪ - যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তি স্বাক্ষর।

১৯৯০ - ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেন এবং উত্তর ইয়েমেন রিপাবলিক অব ইয়েমেন নামে একত্র হতে সম্মত হয়।

১৯৯১ - রাজীব গান্ধী আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান। ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্ব রেকর্ড।

১৯৯৪ - ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৮ - ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।

২০০৩ - এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোকের প্রাণহানি হয়।

২০০৬ - বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সঙ্গে বিশ্বের ১৪টি দেশ যুক্ত রয়েছে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৬৮৮ - আলেকজান্ডার পোপ, ইংরেজ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।

১৮৩৫ - বিহারীলাল চক্রবর্তী, বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত।

১৮৪৪ - ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো।

১৮৬০ - হৃদরোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফেন ডাচ।

১৮৮৮ - ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন।

১৯০৪ - রবার্ট মন্টগামারি, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯২১ - শ্রী শ্রী আনন্দমূর্ত্তি নামে পরিচিত প্রভাতরঞ্জন সরকার, ভারতীয় বাঙালি দার্শনিক ও আনন্দমার্গের প্রতিষ্ঠাতা। আন্দ্রে শাখারভ, সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী, নোবেল বিজয়ী।

১৯৬০ - মোহনলাল, দক্ষিণ ভারতীয় অভিনেতা।

১৯৭৫ - রব জেনকিনস, বিখ্যাত অস্টেলিয়ান অভিনেতা।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৯১১ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ।

১৯২০ - গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু।

১৯২৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৪৯ - জার্মান লেখক ক্লাউস মান।

১৯৫২ - জন গারফিল্ড, মার্কিন অভিনেতা।

১৯৯১ - রাজীব গান্ধী, ভারতের সাবেক (ষষ্ঠ) প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি।

১৯৯৪ - মাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন।

২০০০ - জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক।

২০০৩ - সুমিত্রা মুখোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী।

২০২১ - ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা। উসমান মনসুরপুরী, জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি।

২০ মে ঘটে যাওয়া নানান ঘটনা  

  আজ বুধবার, ২০ মে ২০২৬ ● ৬ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ০২ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ● ৫ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৯ জিলকদ ১৪৪৭। আজকের

১৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৮ মে ২০২৬ ● ৪ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৮ জিলকদ ১৪৪৭। আজকের

১৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ১৭ মে ২০২৬ ● ৩ জৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৭ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফসল উৎপাদন বাড়াতে হলে: খননে জোরদার হতে হবে

রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

নতুন সরকার জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের চোখে ‘মানবতার প্রতি গভীর দায়িত্ব’

সুমুদ ফ্লোটিলা কর্মীদের আটক: তীব্র সমালোচনার মুখে ইসরায়েলি মন্ত্রী গভির

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

ঢাকাসহ ১০ জেলা তাপপ্রবাহের কবলে, উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আসছে নতুন পাসপোর্ট

২১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

রামপুরায় দিয়ামনি-ই কমিউনিকেশনের ৩দিন ব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা সম্পন্ন

ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবি বাবদ ৬ লাখ টাকা পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ

পাকিস্তানে জেতার পর দেশের মাটিতেও জয়, বাংলাদেশের ‘ইতিহাস পূর্ণ হলো’

শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু