ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৬, ১২:০৩

প্রস্তাবিত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’র খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির অভিযোগ, নতুন এই খসড়া আইনের মাধ্যমে কমিশনকে আবারও সরকারের নিয়ন্ত্রণাধীন একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় টিআইবি।

সংস্থাটির মতে, ক্ষমতাসীন বিএনপি সরকার এই খসড়া আইনের মাধ্যমে নিজেদের নির্বাচনী ইশতেহারে দেওয়া মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতির বিপরীত অবস্থান নিয়েছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশে গুম-খুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্ত ও শাস্তির সুপারিশ করার এখতিয়ার কমিশনকে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন খসড়ায় ২০০৯ সালের আইনের বিতর্কিত ১৮ ধারা হুবহু ফিরিয়ে আনা হয়েছে।

ফলে বাহিনীগুলোর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে কমিশনকে এখন সরকার বা সংশ্লিষ্ট বাহিনী প্রধানের প্রতিবেদনের ওপর নির্ভর করতে হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে গুম-খুনের অধিকাংশ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিধান বহাল থাকলে তা কার্যত তাদের সুরক্ষাকবচ হিসেবেই কাজ করবে।

খসড়া আইনের ১৩ ধারার সমালোচনা করে টিআইবি জানায়, নতুন আইনে কমিশনকে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়নি। এ ছাড়া গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর সম্ভাব্য গোপন আটকস্থল বা বন্দিশালা পরিদর্শনের সুযোগও বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিগত কর্তৃত্ববাদী সময়ে গুম-নির্যাতনের যে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশবাসী ও বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যেতে হয়েছে, তা থেকে তারা কোনো শিক্ষা নিয়েছেন বলে মনে হয় না।

কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছে টিআইবি।

বাছাই কমিটিতে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারদলীয় একজন সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ সচিবকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে কমিশনের ওপর সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি সংস্থাটির।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, অধ্যাদেশে থাকা ‘কমিশন সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন হবে না’, এই গুরুত্বপূর্ণ বাক্যটি খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। একদিকে কমিশনকে স্বাধীন বলা হচ্ছে, অন্যদিকে স্বাধীনতার নিশ্চয়তাদানকারী ভাষ্যই সরিয়ে ফেলা হয়েছে।

সংস্থাটি আরও বলছে, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করার পরিবর্তে খসড়ায় ‘যোগ্য প্রার্থী প্রাপ্তি সাপেক্ষে’ শর্ত যুক্ত করা হয়েছে। এতে কমিশন একটি পুরুষতান্ত্রিক ও সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া কমিশনের ৩০ শতাংশ জনবল প্রেষণে (ডেপুটেশন) নিয়োগ এবং সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে কমিশনার হওয়ার সুযোগ রাখার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুরোপুরি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার পথ তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেছে টিআইবি।

সংস্থাটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনী ইশতেহার ও মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের প্রতি সম্মান জানিয়ে খসড়া আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করতে হবে। একইসঙ্গে একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক জাতীয় মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা।

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারি

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ ফুটবল-২০২৬  উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে

 মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ

নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন