ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সারা বিশ্বের কোটি মানুষ দেখলো ‘ব্লাড মুন’

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮
আপডেট  : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫

রাতের আকাশে রক্তিম সৌন্দর্য। পূর্ণ চন্দ্রগ্রহণে লালচে রূপ নিয়েছে চাঁদ। ভারত, চীন আর আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে একেবারে স্পষ্টভাবে দেখা গেছে এ ব্লাড মুন। ইউরোপ, মধ্যপ্রাচ্য আর অস্ট্রেলিয়া থেকেও উপভোগ করেছেন দর্শকরা।

রোববার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে আকাশজুড়ে ফুটে ওঠে এক বিরল মহাজাগতিক দৃশ্য। পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ, ধীরে ধীরে নিজ উজ্জ্বলতা হারিয়ে রূপ নেয় রক্তিম আভায়। প্রায় ৮২ মিনিট স্থায়ী এই গ্রহণে বিশ্বের বিভিন্ন অংশ থেকে স্পষ্টভাবে দেখা গেছে ব্লাড মুন।

ভারতের আকাশজুড়েও স্পষ্ট দেখা গেছে এই দৃশ্য। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ আর চেন্নাইসহ দেশটির প্রায় সব বড় শহর থেকেই আকাশপ্রেমীরা উপভোগ করেন চন্দ্রগ্রহণের প্রতিটি ধাপ। কেউ বাসার ছাদে বসে, অনেকের হাতে ছিল টেলিস্কোপ আর ক্যামেরা, কেউ আবার মোবাইলের স্ক্রিনেই ধরে রেখেছেন মহাজাগতিক এই খেলা।

মধ্যপ্রাচ্যের আকাশেও দারুণভাবে ধরা দিয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ। ভিড় জমে পর্যবেক্ষণ কেন্দ্রে। দুবাইতে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্প, যেখানে চাঁদ আর বুর্জ খলিফার একই ফ্রেমে ছবি তোলেন আন্তর্জাতিক ফটোগ্রাফাররা। অন্যদিকে জেরুজালেমের পুরনো শহরের ঐতিহাসিক প্রাচীর ঘিরে দেখা গেছে লালচে আভায় মোড়া চাঁদের অসাধারণ দৃশ্য।

তুরস্কের রাজধানী আঙ্কারার আকাশে ধরা পড়ে চন্দ্রগ্রহণের এক অনন্য দৃশ্য। ক্যামেরার ফ্রেমে দেখা যায়, লালচে আভা মণ্ডলে মোড়ানো চাঁদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বিমানের অবয়ব। অস্ট্রেলিয়ার সিডনির আকাশেও দেখা গেছে এ পূর্ণ চন্দ্রগ্রহণ।

তবে এ সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন উত্তর আমেরিকার বাসিন্দারা। তাদের অপেক্ষা করতে হবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত। অন্যদিকে জাপানে প্রায় তিন বছর পর দেখা মেলে পূর্ণ চন্দ্রগ্রহণের।

গ্রহণ ঘিরে নানা কুসংস্কার থাকলেও এ দৃশ্যকে ভয়ের নয়, বিস্ময় হিসেবেই দেখছেন জ্যোতির্বিদরা। অনেক দেশে আবার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয় গ্রহণ ঘিরে।

আমার বার্তা/এল/এমই

শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা: ঘন কুয়াশার ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

সারাদেশে আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ

শীতের তীব্রতা বাড়ছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস

রাতে সারাদেশে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার

বায়ুদূষণ রোধে নাগরিকদের বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু