ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, জালসহ ৩ জেলে আটক

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫

সুন্দরবনে অনুপ্রবেশ, অবৈধ মৎস্য আহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বনবিভাগ বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে। শুরু হওয়া এ অভিযানে সুন্দরবনের বিভিন্ন অভয়ারণ্য, খাল ও নদীতে টহল দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।

বনবিভাগের সূত্রে জানা গেছে, সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করছে। আবার কেউ কেউ বিষ প্রয়োগ ও জাল ফেলে মাছ আহরণ করছে। এ ছাড়া বনাঞ্চলের ভেতরে ঢুকে বন্যপ্রাণী শিকার করারও অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম ও অপরাধ বন্ধ করতেই এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।

অভিযান চলাকালে বনরক্ষীরা সন্দেহভাজন নৌকা ও জাল বাজেয়াপ্ত করছে। বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশকারীদের সতর্ক করা হয়েছে। আটক কিছু জেলেকে বন আইনের আওতায় মামলাও দেয়া হয়েছে।

পশ্চিম বনবিভাগের আওতাধীন বুড়িগোয়ালিনী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক জেলেরা অভিযোগ করেন, সুন্দরবনের বেশিরভাগ ক্ষতির কারণ কিছু দালাল চক্র ও কোম্পানি। তাদের সাহসে অপকর্মে লিপ্ত হচ্ছে কিছু জেলে।

স্থানীয়দের দাবি, সুন্দরবনকে সুরক্ষিত রাখতে হলে এসব দালাল ও কোম্পানিকে অপসারণ করতে হবে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকার এক জনপ্রতিনিধি বলেন, ‘কিছু অসাধু কোম্পানি ও জেলের কারণে নিরীহ জেলেদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। তবে অবৈধ ব্যবসায়ী ও অনুপ্রবেশকারী জেলেদের আটক করে আইনের আওতায় আনা উচিত।’

পশ্চিম বনবিভাগের ভারপ্রাপ্ত সরকারি বন সংরক্ষক ফজলুর রহমান জানিয়েছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে নিয়মিত টহলের পাশাপাশি চিরুনি অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে, যেন তারা বৈধ পাসপারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ না করে এবং ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার থেকে বিরত থাকে।

স্থানীয় সচেতন মহল বনবিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে সুন্দরবনের সম্পদ ও বন্যপ্রাণী সুরক্ষিত থাকবে।

আমার বার্তা/এল/এমই

শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা: ঘন কুয়াশার ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

সারাদেশে আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ

শীতের তীব্রতা বাড়ছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস

রাতে সারাদেশে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার

বায়ুদূষণ রোধে নাগরিকদের বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু