ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

গীতা-শ্রীকৃষ্ণকে কটুক্তির অভিযোগ, ইবি শিক্ষার্থীর বহিষ্কার চায় সনাতনধর্মীরা

ইবি সংবাদদাতা:
০৬ আগস্ট ২০২৫, ১৮:০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে হিন্দু ধর্ম নিয়ে ‘কটুক্তির’ অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুল মুহাইমিন ইসলাম।

বুধবার (০৬ আগস্ট) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পরে মানববন্ধন শেষে তারা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্ত মুহাইমিন গত ৫ আগস্ট রাতে ‘ইবিয়ান পরিবার’ গ্রুপে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করে। যা বিশ্ববিদ্যালয়সহ সমগ্র হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তাই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থাসহ স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগের সঙ্গে ফেসবুক পোস্টের স্ক্রিনশটের ফটোকপিও জমা দেন। তাতে দেখা যায়, পোস্টে মুহাইমিন উল্লেখ করেন, ‘পবিত্র কুরআনের সাথে গীতা পাঠের দাবী চূড়ান্ত অযৌক্তিক। কারণ- পবিত্র মাজীদ ব্যতীত পৃথিবীতে আর কোনো ধর্মের গ্রন্থ সানাদ দ্বারা সংরক্ষিত নয়। আর গীতা সেই সানাদহীন ধর্মগ্রন্থের একটি উদাহরণ। ইবিতে গীতা পাঠ করার দাবি ইবির প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যের বিপরীত। গীতা অনুযায়ী গীতা কোনো সার্বজনীন গ্রন্থ নয়। এটি নির্দিষ্ট কিছু ব্যক্তিদের জন্য শ্রবণযোগ্য। যেমন গীতায় বলা হয়েছে। গীতা হচ্ছে গুপ্ত ধর্ম। যা যত্র তত্র প্রচার করা যাবে না।’ পোস্টে তিনি এর রেফারেন্স হিসেবে গীতা থেকে বিভিন্ন শ্লোক তুলে ধরে তার ব্যাখ্যা দেন।

এছাড়া আরও বিভিন্ন শ্লোক তুলে ধরে লিখেন, ‘উক্ত শ্লোকে বলা হয়েছে, মানুষ মূলত কোনো কর্ম করে না। কারণ হিন্দুরা ব্রহ্মের জন্য কোনো সম্পাদনা করা সাব্যস্ত করে না। এর হেতু হলো, তাদের দর্শন অনুযায়ী ব্রহ্মই যেহেতু সর্বসৃষ্টিতে ব্যপ্ত, সুতরাং তিনি কোনো কার্য করতে পারেন না। কারণ যদি বলা হয় তিনি কার্য করেন, তবে মানুষের কুকর্মের দায় ব্রহ্মের উপর চাপাতে হবে। কেননা ইতিপূর্বে সমস্ত সৃষ্টিকে ব্রহ্মের অংশ বলে ঘোষণা করা হয়েছে।’

আরও লিখেছেন, ‘এই দর্শন অনুযায়ী ঈশ্বর সর্বত্র তথা ড্রেন ও টয়লেটেও থাকে। আর সাধারণ রুচিসম্পন্ন কোনো মানুষ এটি কখনো মেনে নিতে পারে না।’ এছাড়া আরও বিভিন্ন বিষয় পোস্টে উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, এইসব পোস্ট সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে আমাদের ধর্মীয় সহাবস্থান নষ্ট করা হচ্ছে। আমরা কটুক্তিকারীর স্থায়ী বহিষ্কার চাই। একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসব করার সাহস না করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু