ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বোস্টনে চবি অ্যালামনাই ইউএসএর কনভেনশন অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৫, ১২:৩৩
আপডেট  : ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫

যুক্তরাষ্ট্রের বোস্টনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএর দুই দিন ব্যাপী কনভেনশন বোস্টন ২০২৪-২০২৫।

প্রথম দিনে বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘সাসটেইনেবল কোয়ালিটি এডুকেশন: বিল্ডিং এন্ড ইকুইটেবল ফিউচার ফর অল’ শীর্ষক সেমিনারে বক্তারা বাংলাদেশ ও আমেরিকার শিক্ষা ব্যবস্থার গুনগত উন্নয়ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।

কনভেনশনের দ্বিতীয় দিন ক্যাম্পাসের সোনালি দিনের স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ১২টি স্টেট থেকে অংশ নেয়া চবিয়ানরা। হোস্ট স্টেট ম্যাসাচুসেটস এবারের কনভেনশনের আয়োজন করে।

১ আগস্ট হার্ভার্ড ফ্যাকাল্টি ক্লাবের লোয়েব হাউজে আয়োজিত সেমিনারে যোগ দেন আমন্ত্রিত বাংলাদেশি স্কলাররা। কনভেনশন কমিটির মেম্বার সেক্রেটারি মো. সাইফুর রহমান চৌধুরী টিপুর সঞ্চালনায় চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউএসএর প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী ও কনভেনশন কনভেনর মো. জানে আলম সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।

প্রফেসর ড. খন্দকার করিমের মডারেশনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার টাফটস ইউনিভার্সিটির প্রফেসর শফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু তাহের, প্রযুক্তি বিশেষজ্ঞ ড. সুলতান চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এসএম নসরুল কাদির প্রমুখ। সেমিনারে বক্তারা বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার বিপরীতে একটি গ্রহণযোগ্য সার্বজনীন কর্মমুখী বৈশ্বিক শিক্ষাপদ্ধতি প্রচলনের ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। ভবিষ্যতে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আরও সেমিনার আয়োজনের গুরুত্বারোপ করেন বক্তারা। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন।

দ্বিতীয় দিন বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন স্টেট থেকে আসা অ্যালামনাইদের সঙ্গে নিয়ে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কনভেনশনের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে হোটেল রয়্যাল সোনেস্টার অডিটোরিয়ামে আনুষ্ঠানিক স্মৃতিচারণ পর্বে অংশগ্রহণকারী চবিয়ানরা গল্পে গল্পে ফিরে যান সবুজ ক্যাম্পাসে। টিপু চৌধুরী ও সাবিনা নীরুর উপস্থাপনায় তারুণ্যের দারুণ সব স্মৃতি রোমন্থন করেন তারা। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। টিপু চৌধুরীর লেখা কবিতা ও তাজুল ইমামের গানে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শনী সবাইকে ফিরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনুষ্ঠানে হার্ভার্ড, এমআইটি অ্যালামনাই ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও পেশাজীবীরা সপরিবারে অংশ নেন।

এ সময় বিশেষ আকর্ষণ ছিলে কনভেনশনের স্মরণিকা ‘বাতিঘর’ এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের এক পর্যায়ে আনুষ্ঠানিক সম্মাননা জানানো হয় ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৩ বীর মুক্তিযোদ্ধাকে। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়ার সময় বক্তারা জানান, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী অংশ নেন। তাদের মধ্যে ১৬ জন শহীদ হন। ১৯৯২ সাল থেকে তাদের তালিকা সংগ্রহের কাজ করছেন সাইফুর রহমান চৌধুরী টিপু। ক্রমান্বয়ে তাদের সবাইকে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির। বিগত দিনে সাংগঠনিক কাজের স্মীকৃতিস্বরুপ কনভেনশনে আসা বিভিন্ন স্টেইট প্রতিনিধি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য-পরিচালক এবং আয়োজকদের হাতে ক্রেস্ট তুলে দেন রায়হানুল ইসলাম চৌধুরী।

রাতের খাবার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্টেট চবিয়ানদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি গান পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা, নকিব খান, সামিনা চৌধুরী, লীনা তাপসী ও কিশোর দাশ। গানে গানে সুরের মূর্ছনায় তারা মুগ্ধ করে রাখেন চবিয়ানদের। প্রিয়া -তুষার ও তাম্রচূড়া’র দলের সদস্যদের নাচ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। স্মৃতি, তারুণ্য আর ভালোবাসার সম্মিলনে মুগ্ধতায় ভরা দুটি দিন কাটিয়ে অ‍্যালামনাইরা ঘরে ফিরে যান।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু