ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

চাকসু নির্বাচন : ৩৩ দফা ইশতেহার ঘোষণা দিল ছাত্রশিবির

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ৯টি মূল পয়েন্টকে কেন্দ্র করে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্যানেলটি।

প্যানেলের ফোকাস পয়েন্টগুলো হলো–আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, নারীবান্ধব ক্যাম্পাস, ওয়েলফেয়ার কার্যক্রম এবং শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার।

সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. ইব্রাহীম হোসেন রনি।

ইশতেহারে উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে–আবাসন সংকট নিরসন ও উন্নয়ন, শাটল সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস পদ্ধতি চালু করা, সেশনজট নিরসন করা, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, গবেষণা উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি করা, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি অ্যালামনাইদের সঙ্গে সমন্বয় করা, অন-ক্যাম্পাস জব।

ভিপি পদপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমাদের প্যানেল গঠনের ক্ষেত্রে শিবিরের বাইরে থেকেও সদস্য নেওয়া হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও আছেন। তারা সুযোগ পেলে ভালো কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।

শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েই আমাদের ইশতেহার তৈরি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় হলেও উন্নয়নের ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। আমরা নির্বাচিত হলে এদিকে নজর দেব।’

ছাত্রশিবির আধিপত্য বিস্তারে বিশ্বাস করে না উল্লেখ করে রনি বলেন, ‘জুলাই-আগস্টের পর থেকে ছাত্রশিবির কোনো আধিপত্য বিস্তার করেনি। বরং চাকসু নির্বাচনের জন্য যারা আন্দোলন করেছে আমরা তাদের সঙ্গেই ছিলাম।’

এ সময় জিএস পদপ্রার্থী সাঈদ বিন হাবিব, এজিএস পদপ্রার্থী সাজ্জাদ হোছন মুন্না, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী শাহপরান মারুফ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী হারেজুল ইসলাম, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাহসিনা রহমান, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাওহিদ রাব্বি, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়কসম্পাদক পদপ্রার্থী মোনায়েম শরীফসহ প্যানেলের অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন ৯০৮ জন।

এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটার রয়েছেন ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু