ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

চাকসুর শিবির-সমর্থিত প্যানেলের ইশতেহার, ১২ মাসে ৩৩ দফা প্রতিশ্রুতি

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১২:১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা করা হয়েছে। ‘স্বপ্নের ক্যাম্পাস গড়তে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানে জোটটি ৯টি ফোকাস পয়েন্ট ও ১২ মাসে ৩৩ দফা সংস্কারের রূপরেখা তুলে ধরেছে।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

৩৩ দফা হলো—আবাসনসংকট নিরসন ও উন্নয়ন; শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন; নিরাপদ বাস সার্ভিস; সুলভমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ; সেশনজট নিরসন করা; কটেজ-মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা; নিয়মিত চাকসু নির্বাচন; ফ্যাসিবাদের দোসরমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ; মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ; মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম; যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ; শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ; গবেষণায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি; শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি; মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ; সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা; নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ; গ্রিন ক্যাম্পাস; নারীবান্ধব ক্যাম্পাস; হল ও ফ্যাকাল্টিভিত্তিক সমস্যা সমাধান; প্রেয়ার রুম উন্নয়ন; সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশ ও সব জাতিগোষ্ঠীর অধিকার; অটোমেশন পদ্ধতি চালুকরণ; উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট; প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি; টিএসসি ও সেন্ট্রাল অডিটরিয়াম নির্মাণ; শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি; লিগ্যাল এইড সেল গঠন; অফিশিয়াল ই-মেইলের সহজলভ্যতা; অ্যালামনাইদের সঙ্গে সমন্বয়; মেন্টাল হেলথ কাউন্সিল এবং অন-ক্যাম্পাস জব চালু করা।

এ ছাড়া ৯টি ফোকাস পয়েন্ট রেখেছে প্যানেলটি। এগুলো হলো—আবাসন; যাতায়াত; স্বাস্থ্যসম্মত খাবার; নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস; সেশনজট নিরসন; অটোমেশন; শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার; নারীবান্ধব ক্যাম্পাস এবং ওয়েলফেয়ার কার্যক্রম।

জানতে চাইলে ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে মৌলিক সমস্যা ও প্রত্যাশাগুলো ইশতেহারে তুলে ধরেছি। আমরা ১২ মাসে ৩৩টি দফা বাস্তবায়নের জন্য কাজ করব। তবে এর মধ্যে ৯টি পয়েন্টকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব।

‘আমরা রাজনীতি নয়, নীতি ও ন্যায়ের শিক্ষার্থীবান্ধব ঐক্য গড়ে তুলতে চাই। এই ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজগুলো করার চেষ্টা করব।’

উল্লেখ্য, ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি ভবনে ১৫টি হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সিসিটিভি ক্যামেরার আওতাধীন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু