ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

টাইমস হায়ার অ্যাডুকেশন র‌্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়ে আবারও দেশসেরা ঢাবি

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৬:২৮

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার অ্যাডুকেশন প্রকাশ করেছে ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং। এ বছর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৮০১ থেকে ১০০০-এর মধ্যে স্থান পেয়ে আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে। গত বছর ঢাবির অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। একই সঙ্গে ঢাবি যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। এ তালিকায় বিশ্বের মোট ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা—এই পাঁচটি সূচকের ভিত্তিতে র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে।

সূচকভিত্তিক অগ্রগতির মধ্যে গবেষণার পরিবেশ সূচকে আগের বছরের তুলনায় ৩ পয়েন্ট (১০.৩→১৩.৩), গবেষণার মান সূচকে ৯.৩ পয়েন্ট (৬৭.২→৭৬.৫) এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে ১১.৮ পয়েন্ট (২১.৪→৩৩.২) অগ্রগতি হয়েছে। বর্তমানে শিক্ষা সূচকে ঢাবির পয়েন্ট ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সার্বিক দিক-নির্দেশনায় এই কমিটি কাজ করছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ উল্ল্যাহ মজুমদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জাফর আহমেদ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান, আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. সাদিক সরোয়ার ও ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ।

এদিকে, র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‌্যাঙ্কিংয়েও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু