ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

রাকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের

আমার বার্তা অনলাইন:
১৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ, ভোটদানে বাধা, লাইনজ্যামিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের' প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এবং জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন।

এ সময় উপস্থিত ছিলেন এই প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা আশা করেছিলাম, ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। প্রস্তুত ছিলাম আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন হবে। যা গত ১৭ বছর এ দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। এবার রাকসু নির্বাচনে অবাধ, সুষ্ঠু পরিবেশ পাব। আমরা সকালে বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু পরবর্তীতে সেই পরিবেশ আর থাকেনি।

শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসহ বিভিন্ন গেট দিয়ে লাল জার্সি পরা শত-শত বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী।

এ ছাড়া ক্যাম্পাসের আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীর অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করে তিনি।

শিবির সমর্থিতরা ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, জিয়া হলের ভোটকেন্দ্রে ১০০ ব্যালট পেপারে আগে থেকে স্বাক্ষর করা ছিল। সেখানে এক ঘণ্টা ভোট বন্ধ ছিল। ওই একঘণ্টায় ওখানে ভোট জালিয়াতি হয়েছে কিনা সন্দেহ প্রকাশ করেন জীবন।

শিবিরের বিরুদ্ধে ভোটকেন্দ্রে লাইনজ্যামিংয়ের অভিযোগ এনে ছাত্রদলের জিএস বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছিল, তখন দীর্ঘ লাইন ছিল। কিন্তু দুপুরের পরেও কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে, সেখানে লাইন জ্যামিং করে ভোটারদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।

ভিপি প্রার্থী আবির বলেন, তারা শিক্ষার্থীদের শেষ রায় পর্যন্ত দেখবেন।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু