ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ছাত্র সংসদে নির্বাচিতরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন: নাছির

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১৯:১৭

ডাকসু ও জাকসুর ভিপি, জিএস এবং এজিএস পদে নির্বাচিত প্রতিনিধিরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে এসব পদে নির্বাচিত সকলে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে হলে অবস্থান করেছেন এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন- এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ চারটি কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নানা অনিয়মে ভরা ছিল। আমরা দেখেছি, ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা স্বৈরশাসকের আমল থেকেই পরিচয় গোপন করে হলে অবস্থান করেছে এবং ছাত্রলীগের সঙ্গে প্রকাশ্যে যুক্ত থেকে নানা অপকর্মে জড়িত ছিল। জুলাই আন্দোলনে তাদের কাউকেই রাজপথে দেখা যায়নি। অথচ এই বাংলাদেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন এবং অসংখ্য কর্মী আজও আহত অবস্থায় সুস্থতার অপেক্ষায় আছেন।

ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পিছিয়ে পড়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অসংখ্য নেতা-কর্মী বিনা কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। একজন কর্মীও হলে অবস্থান করতে পারেননি, বঞ্চিত হয়েছেন মৌলিক অধিকার থেকে। ছাত্র সংসদ নির্বাচনে আমাদের আরও ভালো করা উচিত ছিল, তবে এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করতে পেরেছি। ভবিষ্যতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে আরও ভালো ফলাফল অর্জন করবে।

আমার বার্তা/এমই

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়;

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট  নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।    পবিত্র

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষামূলক সংগঠন বায়োটেক অ্যাসোসিয়েশন-এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা