ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাকৃবিতে বিএসপিএসটি’র ৪র্থ জাতীয় সম্মেলনের উদ্বোধন

বাকৃবি সংবাদদাতা:
২৯ নভেম্বর ২০২৫, ১৭:০৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)’র ৪র্থ জাতীয় সম্মেলন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘জলবায়ু সহনশীলতা ও টেকসই কৃষির জন্য উদ্ভিদ বিজ্ঞান’ যা বৈজ্ঞানিক উদ্ভাবন ও গবেষণায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাকে সামনে আনে।

সম্মেলনের সভাপতিত্ব করেন বিএসপিএসটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ড. সাদিয়া আরেফিন জুথী। স্বাগত ভাষণ দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিএসপিএসটির মহাসচিব ড. মো. আব্দুল বাসেত মিয়া।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাবেক সভাপতি ও বাকৃবির অধ্যাপক ড. মো. সোলায়মান আলী ফকির। উদ্ভিদবিজ্ঞানের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশল ও ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা উঠে আসে তাঁর উপস্থাপনায়। অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের সফল আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান সংগঠনের সহ–সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. ফজলুল হক ভূঁইয়া বলেন, “আমাদের অস্তিত্বের মূলভিত্তি হলো উদ্ভিদ। বিশুদ্ধ অক্সিজেন থেকে শুরু করে ছায়া, কাঠ, খাদ্য—জীবনের প্রায় সব উপাদানই আমরা উদ্ভিদ থেকে পাই। অথচ এ নিয়ে দেশে আলোচনা ও সচেতনতা আশানুরূপ নয়।”

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘প্ল্যান্ট সেক্টর’ নিয়ে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। তবে নীতিমালা শুধু কাগজে–কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিদেশের উদাহরণ তুলে তিনি বলেন, "উন্নত দেশগুলোতে সরকারিভাবে বোটানিক্যাল গার্ডেনে বিপুল বিনিয়োগ করা হয়। শিক্ষার্থী ও গবেষকেরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে গবেষণা পরিচালনা করে। আমাদের দেশেও এ বিষয়ে উদ্যোগ বাড়াতে হবে।”

শেষে তিনি বিএসপিএসটির ক্রমোন্নত সাফল্য কামনা করেন।"

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তাসহ পিএইচডি ও এম.এস পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

জয় মন্ডল/আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু