ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জাবি ভর্তি পরীক্ষা: ২ লাখ ১৯ হাজার আবেদন, আসন প্রতি লড়বেন ১১৯ জন

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শেষ পর্যন্ত সাতটি ইউনিটের ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ টি। এতে এবার প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্য জানান।

তথ্য অনুযায়ী, এবার সর্বোচ্চ আবেদন হয়েছে ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ)। এতে ৩১০ আসনের জন্য আবেদন পড়েছে ৭০ হাজার ২২০ টি। আসন প্রতি লড়বেন ২২৬ জন। এছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি। ৪২৬ আসনের বিপরীতে লড়বেন ১৪১ জন। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ৪৬৬ আসনের মধ্যে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। আসন প্রতি লড়বেন ১০১ জন। ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি ।

আসন প্রতি ৬৩ জন।‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের জন্য আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি। আসন প্রতি লড়বেন ৫৮ জন। ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫ হাজার ৪১১ টি। আসন প্রতি ৯৮ জন শিক্ষার্থী। সবচেয়ে কম আবেদন পড়েছে ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) । যেখানে ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। আসন প্রতি ৫৮ জন।

সৈয়দ মোহাম্মদ আলী রেজা আরো জানান, পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য জাবির ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু