ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ইবির ‘আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ভর্তিতে নতুন নিয়ম

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

আসন্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে নতুন নিয়ম করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ। বিভাগটিতে ভর্তির ক্ষেত্রে মাদরাসা ব্যাকগ্রাউন্ড থেকে ৪০ জন এবং কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে ৪০ জন শর্ত উল্লেখ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, বিভাগটি প্রতিষ্ঠার পর থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত শুধু মাদরাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের ভর্তি করানো হতো।

ভর্তি পরীক্ষায় আল-ফিকহ সম্পর্কে আলাদা ২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো। পরবর্তীতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ৪০টি এবং অন্যান্যদের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়। একটি শিক্ষাবর্ষে এ ধারা থাকলেও পরে এ নিয়মও পরিবর্তন করে মাদরাসা ব্যাকগ্রাউন্ড ছাড়াই বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়।

বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে প্রায় ২৫০০ নাম্বারের আরবীতে ফিকহের বিষয় পড়ানো হয়।

কিন্তু আরবীতে অদক্ষ শিক্ষার্থীদের এসব বিষয়ে পাস করাই কঠিন হয়ে পড়ে। পরে বাধ্য হয়ে বাংলা ভার্সনে লেখার সুযোগ দেন শিক্ষকরা। ফলে প্রচলিত আইনে পারদর্শী হলেও ফিকহের বিষয়ে পারদর্শী হতে পারছেন না তারা। এই সমস্যা কাটিয়ে উঠতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা থেকে পূর্বের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভাগটি।

বিভাগের শিক্ষকরা জানান, বর্তমান নিয়মে শিক্ষার্থী ভর্তি হওয়ায় আরবি কোর্সগুলো শিক্ষার্থীরা ভালোভাবে বুঝে না। ফলে অধিকাংশ শিক্ষার্থী ফলাফল খারাপ করে রিটেক পরীক্ষা দেয়। এতে বিভাগে সেশনজট বৃদ্ধিসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। তাই এই ধারা থেকে বের হয়ে পূর্বের ধারায় ফিরে যেতে চায় বিভাগটি।

এ বিষয়ে বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, ‘বিভাগের নাম যখন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিস করা হয় তখন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ৫০ শতাংশ মাদরাসা এবং ৫০ শতাংশ জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী নেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে তৎকালীন প্রশাসনের আমলে বিভিন্ন কারণে এটা পরবর্তীতে প্রযোগ করা যায়নি। ফলে বিভাগের অনিচ্ছা সত্ত্বেও গুচ্ছের নিয়ম অনুযায়ী জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা ভর্তি হয়। এছাড়া বিভাগের পূর্বের ধারা অনুযায়ী আমরা সম্পূর্ণ মাদরাসারই নিতে চেয়েছিলাম কিন্তু একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত পরিবর্তন করা যায়নি। তাই এবার এই শর্তেই শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে।’

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, ‘বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই শর্ত দেওয়া হয়েছে। এতে বর্তমান শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়বে না। নতুন যারা আসবে তারা এই নিয়ম অনুযায়ী ভর্তি হবে।’

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু