ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের এক কোণে থাকা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ডসহ নাট্যকলার বিভিন্ন পুরোনো সরঞ্জামে আগুন ধরে যায়।

তাদের ধারণা, কেউ ধূমপান করে সিগারেটের খোসা ফেলে যাওয়ার কারণে অথবা ছাদের ওপর রাখা কাচে সূর্যের আলোর প্রতিফলন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ধোঁয়া দেখে শিক্ষার্থী ও কর্মচারীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে।

আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীরব বলেন, আমরা আগুনের ধোয়া দেখার সঙ্গে সঙ্গে ছাদে উঠে বালতি ভর্তি পানি দেই। গ্যাস সিলিন্ডারগুলোতে তেমন কোনো গ্যাস ছিল না, সেগুলো কোনোটাতে গ্যাসে নেই কোনোটাতে হালকা পরিমাণ গ্যাস ছিল। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, হঠাৎ নিচ থেকে দেখতে পাই উপরে ধোঁয়া উড়ছে। আমার এক ছাত্র আমাকে ফোন দেয়, আমি তখন ছাদে উঠি। আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে গিয়েছিল।'

তিনি আরও বলেন, আমার ছাত্ররা বালতি ভর্তি পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে এবং মোটামুটি আগুন নিভে যায়। এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। আমার ধারণা কেউ আগুন লাগায়নি হয়তো কেউ ধূমপান খেয়ে ফেলে রেখে গেছে সেখান থেকে হয়তো আগুন লেগেছে।

আমার বার্তা/এল/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন