ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাজিদের খুনি শনাক্ত না হলে উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ইবি প্রতিনিধি:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, সাদা দল ও গ্রীন ফোরামের শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনের করে তারা। এসময় আগামী ১৭ তারিখের মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি ও প্রশাসনকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘আজকে ৪ মাস ২৫ দিন বিচার হবে কবে?; ১৪৫ তম দিনেও কি প্রশাসনের টনক নড়ে না; সাজিদের পরিবারের ক্ষতিপূরণ ক‌ই?; তদন্ত ঠিক কতদূর?; স্যার প্লিজ সন্তান ডাকিয়েন না; ভাইয়ের লাশ কবরে খুনি কেন বাহিরে; শিক্ষার্থীরা আপদ খুনিরা নিরাপদ” ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি এস এম শামীমসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, সাজিদ আবদুল্লাহকে হত্যা করা হয়েছে এটা প্রমাণিত। কিন্তু কোন জুজুর ভয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সিআইডি প্রশাসন খুনিদের গ্রেফতার করতে পারছে না এর জবাব ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে দিতে হবে। প্রতিনিয়ত আমাদের বলা হয় সিআইডি আসছে ব্রিফিং করবে, আগামীকাল ও নাকি ব্রিফিং করবে, এই ব্রিফিং ব্রিফিং নাটক বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লাল কার্ড দেখাতে বাধ্য হব প্রয়োজনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত এই ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখা হবে। আমরা সেই শেখ হাসিনার ফ্যাসিস্টট আমল চাইনা। আপনারা বাংলোতে আরামে থাকবেন, পতাকাবাহী গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন এটা আমরা দেখতে চাই না। সাজিদের খুনিদের কতদিনের মধ্যে গ্রেফতার করবেন সেই প্রস্তুতি নেন, না হলে আপনাদের পরিণতি কতটা খারাপ হবে সে জন্য প্রস্তুত থাকুন।

গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সদস্য ছিলাম। আমরা নির্ধারিত সময়ে সর্বোচ্চ পরিশ্রম করে রিপোর্ট জমা দিয়েছি। ভেবেছিলাম রিপোর্ট দেওয়ার পরে দ্রুত একটা সুষ্ঠু সমাধান হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিচার দাবিতে এখনো ছাত্রদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পরও সিআইডি কেন প্রকৃত সত্য সামনে আনতে পারছে না। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “সাজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করছি। যতদিন বিচার না হবে ও খুনিরা গ্রেফতার না হবে, ততদিন এই আন্দোলনের সঙ্গে থাকব। আমি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে ছিলাম এবং দ্রুতই রিপোর্ট জমা দিয়েছিলাম। আমাদের ধারণা ছিল, সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারও দ্রুত হবে। কিন্তু ১৭ তারিখে এ হত্যাকাণ্ডের ছয় মাস পূর্ণ হচ্ছে। একজন খুনিকে ধরতে পাঁচ মাস খুব দীর্ঘ সময়। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, আদৌ বিচার হবে কি না।”

তিনি আরও বলেন, “সাজিদ আব্দুল্লাহ একজন হাফেজ তার হত্যার বিচার না হলে ইবির পবিত্র মাটি কলঙ্কমুক্ত হবে না। খুনিদের চিহ্নিত করতে কোনো সংস্থার এত দেরি হওয়ার কথা নয়। কেউ না কেউ নিজেদের স্বার্থে এ ঘটনার নেপথ্যে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত খুনিদের জনসমক্ষে এনে তাদের মুখোশ উন্মোচন করা।”

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী, সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু