ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

খুবি প্রশাসনের উদাসীনতায় কুআ’র পুনর্মিলনী স্থগিত

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৬

খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত “কুআ পুনর্মিলনী-২০২৫” অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠানের দিনেই খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কুআ এটিকে তাদের প্রতি ‘অপেশাদার আচরণ ও উদাসীনতা’ বলে উল্লেখ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে কুআ সভাপতি এ জেড এম আনোয়ারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় এক বছর ধরে পুনর্মিলনীর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ২৬ ডিসেম্বর তারিখটি আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং উপাচার্য মৌখিক সম্মতিও দিয়েছিলেন। গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি প্রদান করে। এ ছাড়া গত ১৫ নভেম্বর উপাচার্যের বাসভবনে সাক্ষাৎ করে কুআ অনুরোধ জানায় এদিন অন্য কোনো কর্মসূচি বা ভর্তি পরীক্ষা না রাখতে। তখনো উপাচার্য তাদের আশ্বস্ত করেছিলেন বলে দাবি সংগঠনের।

কুআ জানিয়েছে, গত ১ ডিসেম্বর তারা জানতে পারে যে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পরীক্ষার কেন্দ্র পরিবর্তন বা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ৩ ও ৭ ডিসেম্বর উপাচার্যের কাছে দুইটি চিঠি পাঠালেও কোনো লিখিত জবাব পাওয়া যায়নি।

সংগঠনটি জানায়, পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি, ওয়ারফেজ, লালনসহ শিল্পীদের সঙ্গে কনসার্ট চুক্তি, বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম মিলে ১৫ লাখ টাকার বেশি ব্যয় হয়ে গেছে। বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যালামনাইয়েরাও ২৬ ডিসেম্বর তারিখ ধরে ব্যক্তিগত ভ্রমণসূচি নির্ধারণ করেছিলেন।

কুআর সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান, আমরা ১ বছর ধরে প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছি। শেষ সময়ে এসে প্রশাসনের অপেশাদারি আচরনের কারণে প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। আমরা একাধিকবার প্রশাসনের সাথে যোগাযোগ করেছি কিন্তু প্রশাসন আমাদের কোনো সহায়তা করেনি। প্রশাসনের কথা আর কাজে ঠিক নেই৷ সেজন্য তাদের মৌখিক কথায় আমরা বিশ্বাস করতে পারছি না। আপাতত স্থগিত করা হয়েছে, রিইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের বাহিরে কোথাও হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, প্রোগ্রামের অনুমতি তো এখন পর্যন্ত বহাল ছিলো কিন্তু তারা তো প্রোগ্রাম স্থগিত করল। এ বিষয়ে প্রশাসন পেশাদারি আচরণ করেছে, তাদের ডেকেছিল কিন্তু তারা আসেনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা দুপুরে হবে এতে রিইউনিয়ন প্রোগ্রামে কোনো ঝামেলা হতোনা।

আমার বার্তা/এমই

রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে জবি'র অনলাইনে ক্লাস

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

র‍্যাবিস (জলাতঙ্ক) নির্মূলে বৈশ্বিক লক্ষ্য ইলিমিনেট র‍্যাবিস বাই ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা কৃষি

ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) কোর্স হিসেবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন: তারেক রহমান

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

ভারতে বসে হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: পররাষ্ট্র উপদেষ্টা

১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা

শেয়ার বাজারে পতনে ডিএসই, সিএসইতে বেড়েছে সূচক-লেনদেন