ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কা, অন্তঃসত্ত্বা নারী নিহত

যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুর্ঘটনা
আমার বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৫, ১৫:১৯

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে মঞ্জিল পরিবহনের একটি বাসের ধাক্কায় মেহেরুন্নেসা ভূমি (২২) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মো. মুসা কালিমুল্লাহ এবং রানা নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী কালিমুল্লাহ বলেন, স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছিলাম। যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে দ্রুতগতিতে এসে মঞ্জিল পরিবহনের বাসটি আমাদের মোটরসাইকেল এবং আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী ছিটকে পড়ে। আমিও আহত হই। রানা নামে আরেকজনও গুরুতর আহত হন।

নিহত নারীর পরিবার যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার ঘাগড়া গ্রামে। এ দম্পতির একটি কন্যাসন্তান আছে।

আহত রানা মাদারীপুর জেলার শিবচরের বাইরের কান্দি এলাকার বাসিন্দা। বর্তমানে রাজধানীর কদমতলীতে বসবাস করেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত রানার অবস্থা আশঙ্কাজনক।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু