ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এম কফিল উদ্দিন আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
০৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখান তেঁতুলতলায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন। জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আমি যদি ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হই, তাহলে এলাকার রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ। আর মনোনয়ন না পেলেও সারাজীবন আপনাদের পাশে থাকব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এফ ইসলাম চন্দ্র,দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ,দক্ষিণ খান আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন,দক্ষিণ খান থানার শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুরুজ স্থানীয় বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকটি শেষে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু