ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৪:১১
আপডেট  : ১৩ অক্টোবর ২০২৫, ১৪:১৬

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা তীব্র রোদ উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান করছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহীদ মিনার এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। শিক্ষকরা বিক্ষিপ্তভাবে শহীদ মিনারের আশপাশে অবস্থান করছেন।

একপাশে মাইকে দাবির সমর্থনে বক্তব্য দেন শিক্ষকরা। তারা বলেন, আমাদের শিক্ষকদের ওপর হামলা হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাদের ওপর হামলা করা হচ্ছে। এটা আমাদের জন্যে লজ্জার।

শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরইমধ্যে অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার মধ্যে একটি হলো, ৫ আগস্টের পরে অনেক কমিশন তারা গঠন করেছে। কিন্তু শিক্ষা সংস্কারে কোনো কমিশন গঠন করে নাই।

তিনি বলেন, আমার বাবাসহ শিক্ষকরা রাস্তায় বসে আছেন ভাতা বাড়ানোর জন্যে, এটা সামগ্রিকভাবে জাতি হিসেবে আমাদের জন্যে লজ্জার। আজকে বাংলাদেশের শিক্ষক সমাজের পাশে তাদের সন্তানরা, তাদের ছাত্ররা এসে দাঁড়িয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাঁড়িয়েছি। আমরা এই বৈষম্যের শেষ না দেখে ছাড়বো না।

সংহতি জানিয়ে জাতীয় ছাত্র সমাজের (পার্থ) আহ্বায়ক সাইফুল আলম বলেন, বাংলাদেশই মনে হয় একমাত্র রাষ্ট্র, যেখানে সবসময় নায্য দাবির জন্যে শিক্ষক ও শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়। রাজপথে নেমে মার না খাওয়া পর্যন্ত, জেলে না যাওয়া পর্যন্ত দাবি আদায় হয় না। পৃথিবীর ইতিহাসে এটি বিরল। আমরা অবিলম্বে আমাদের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু