ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

কেমিক্যাল গোডাউনে উদ্ধার অভিযান শুরু করতে লাগতে পারে ২৪-৭২ ঘণ্টা

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৫, ১৮:৩২
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী

রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান শুরু করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।

বুধবার (১৫ অক্টবর) বিকেলে আগুনের ঘটনাস্থলে এ কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশে থাকা কেমিক্যাল গোডাউনের আগুনও আজ দুপুর ২টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে গোডাউনে ৬-৭ ধরনের কেমিক্যাল থাকায় সতর্কতা অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে উদ্ধার অভিযান শুরু করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ভবনটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কলামসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এর ফলে ভবনে সরাসরি সার্চ অপারেশন চালানো ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে কাজ করার কারণে উদ্ধার অভিযান শুরু হতে আরও ২৪-৭২ ঘণ্টা সময় লাগতে পারে।

অগ্নিকাণ্ডে নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগুন লাগা আলম ট্রেডার্সের মূল ফটক তালাবদ্ধ ছিল। ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কেটে খুলতে হয়েছে। ধারণা করা হচ্ছে মানুষ ছিল না। তবে সার্চ অপারেশন চা চালানো পর্যন্ত বলতে পারবো না মানুষ ছিল কি ছিল না। অপারেশনের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত আলম ট্রেডার্সের মূল ফটক তালাবদ্ধ ছিল, যা ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি দিয়ে কেটে খুলতে হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে কেউ উপস্থিত ছিলেন না। তবে সার্চ অপারেশন সম্পন্ন হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে সেখানে কেউ ছিলেন কি ছিলেন না।

যে কেমিক্যাল রয়েছে তা মানবদেহের জন্য কতটা ক্ষতিকর। এমন প্রশ্নে ফায়ার সার্ভিসের এ পরিচালক বলেন, এখানকার কেমিক্যাল অবশ্যই ক্ষতিকর। কেমিক্যালের তেজস্ক্রিয়তা রক্তে মিশে যায়, ৪০০-৫০০ গজ পর্যন্ত থাকবে। এলাকাটি সম্পূর্ণ বিপজ্জনক। সুতরাং এখান থেকে দূরে থাকা ভালো। আমরা এলাকাটিতে মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছি।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

পরে পোশাক কারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দুটি তালাবদ্ধ দরজার কারণে অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে তারা দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু