ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

আমার বার্তা অনলাইন
০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন: সংগৃহীত ছবি

বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল নবনির্মিত এ ভিসা সেন্টার উদ্বোধন করেন। কেন্দ্রটি বাংলাদেশি নাগরিকদের স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন নেবে।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে ২ নভেম্বর থেকে নতুন এই কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন।

রাষ্ট্রদূত বমেল বলেন, “এই উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে ব্যবসা, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ ক্রমশ বাড়ছে। নতুন এ কেন্দ্র ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।”

ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, নতুন এই কেন্দ্র আবেদনকারীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত সেবা নিতে পারবেন, তবে এসব সেবা ভিসা সিদ্ধান্ত বা প্রক্রিয়াকালকে প্রভাবিত করবে না।

ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কাজগুলো পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, তবে ভিসা অনুমোদন সম্পর্কিত সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় (৫১/বি, লেভেল ৭, ঢাকা-১২১৩) অবস্থিত কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

আমার বার্তা/জেএইচ

৬ষ্ঠ ‘এম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫’ -এর জার্সি, ট্রফি ও সময়সূচি উন্মোচন

গেমপ্লে লিমিটেড (০৩ ডিসেম্বর, ২০২৫) দ্য ওয়েস্টিন ঢাকায় এক সংবাদ সম্মেলনে ৬ষ্ঠ ‘এম্বাসি ফুটবল ফেস্ট

ঢাকার ২১৫ স্কুল-কলেজে সভাপতি নিয়োগ

রাজধানীর ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে

ঢাকার ২১৫ স্কুল-কলেজে সভাপতি নিয়োগ

রাজধানীর ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে

রামপুরায় ২৮ হত্যা: ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

এখনও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৪

৫ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি‌দের ভোট দি‌তে উদ্বুদ্ধ ক‌রে‌ছে হাইক‌মিশন