ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ওয়ারীতে অফিস কক্ষ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৪

রাজধানীর ওয়ারী হাটখোলা এলাকার একটি অফিস কক্ষ থেকে সাইদুর রহমান হেলাল (৪৪) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হাটখোলা রোডে দেলোয়ার কমপ্লেক্সের ৪র্থ তলায় ‘এমবার সাইন্টিফিক’ নামে এক প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া খান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ অফিসে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেন সাইদুর। তবে ফাঁস দেয়ার কারণ জানা যায়নি।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের বড় ভাই মোবারক উল্লাহ বাবর ও অন্যান্যরা জানান, তার বাসা ওয়ারীর স্বামীবাগ এলাকায়। আর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। ৩ সন্তানের জনক তিনি। রাত ৮টার দিকে তার প্রতিষ্ঠানের কর্মচারীদের তিনি ছুটি দিয়ে দেন। এর কিছুক্ষণ পরই তিনি সেখানে গলায় ফাঁস দেন বলে খবর পান স্বজনরা। পরবর্তীতে সেখানে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে কি কারণে তিনি ফাঁস দিতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।

আমার বার্তা/এল/এমই

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার সহযোগিতায়, TV5MONDE - এর প্রযোজিত এবং কসোভো

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

দেশের সুফি তরিকার মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রবিবার রাজধানীতে পীর-মাশায়েখ ও সুফি সাধকদের সম্মানে

দালাল ধরতে সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যাবের অভিযান

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিশেষ অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-২)। রোববার (৮ মার্চ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধীদলীয় নেতা