ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

ঢাকার ২১৫ স্কুল-কলেজে সভাপতি নিয়োগ

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০

রাজধানীর ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ ডিসেম্বর জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সই করা অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকতাদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এতে কেউ কেউ তিন থেকে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন।

অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার গত ১৫ নভেম্বর এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ১৬ নভেম্বরের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল অ্যান্ড কলেজ) জেলা প্রশাসক, ঢাকা বা তার মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ২১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া নতুন সভাপতিদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থীদের স্বার্থরক্ষাকারী সংগঠন বাংলাদেশ অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলুর সই করা বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন বার্তা পাঠানো হয়।

অন্যদিকে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত সভাপতি নিয়োগ পেয়েছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন। তাকেও অভিভন্দন জানান ঐক্য ফোরামের সভাপতি।

গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, আজমল হোসেনের নেতৃত্বে স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠাটিতে চলমান অনিয়ম, দুর্নীতি, অসংগতি নিরসন করে অবৈধ ভর্তি ও বদলি বাণিজ্য বন্ধ হবে। সরকার নির্ধারিত টিউশন ফি নীতিমালা বাস্তবায়ন করাও সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

আমার বার্তা/এল/এমই

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেলের বিধান

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আহত ইয়াসিন রানা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটক ১৮

রাজধানীর রায়েরবাজারে ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক

শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটা স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ