ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ

আমার বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি সুতা তৈরি কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামে একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।

শ্রমিকেরা জানান, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানাটিতে কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকেরা একাধিকবার কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে গেলেও তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। চীনা মালিক পরিচালিত ওই কারখানায় কয়েক মাস ধরেই তাদের অনুপস্থিতি থাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধ হয়নি। যার ফলে আজ বৃহস্পতিবার কাজে যোগদান করতে এসে শ্রমিকরা বকেয়া বেতন চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে যোগদান করছেন।

কারখানার নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, আমাদের আর কোনো দাবি নেই, আমাদের শুধু বেতনটা চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

সুরুজ মিয়া নামে আরও এক শ্রমিক বলেন, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বেতন না দিলে ঘর ভাড়া দিতে পারব না, ঘর থেকে মালিক বের করে দেবে। স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে।

এদিকে শ্রমিক আন্দোলনের জেরে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী নানা শ্রেণি-পেশার মানুষ। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে সমোঝোতা করছে। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক কবে আশা করছি।

আমার বার্তা/জেএইচ

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ

জমি ও নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে দাদিকে হত্যা, নাতি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জেরে আয়েশা খাতুন (৭০) নামে এক

নবীনগরে মুক্তিযোদ্ধা মনিরুল হক মনিরে'র মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের বিশিষ্ট সমাজ সেবক  মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হক মনিরের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ ৩০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী  

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক 

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে: প্রতিমন্ত্রী

জিডিপিতে বিমা খাতের এত কম অবদান গ্রহণযোগ্য নয়: রুমিন ফারহানা

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী