ই-পেপার রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১০:২৫

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামের একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন। বিজিবি সূত্রে জানা গেছে, ওই রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার ভোরে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, নিহত চোরাকারবারী দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় আগের মামলা রয়েছে।

টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা

কুমিল্লার দেবিদ্বারে সকাল থেকে নিখোঁজ এক গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরা করে ১১টি পলিথিনের প্যাকেটে

নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতদের সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম: প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওর, বিল, নদী ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিল পরিশোধ ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

দিল্লিতে হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত টানাপোড়েন

প্রতিযোগিতার মাঠেই যোগ্যতার পরীক্ষা

টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিলো ইরান

প্রযুক্তির যুগে সনাতনী ব্যবস্থায় পড়ে আছে বিচার বিভাগ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

৯ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা 

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিতে চাই: আফরোজা খানম

হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

ঢাকা মেট্রোর সঙ্গে নতুন পার্টনারশিপে শক্তিশালীভাবে ফিরছে জোবাইক

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী