ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৬, ১১:০০

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার।

বুধবার (১৯ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিকট আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন, টেকনাফের সদস্যরা নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে, সন্দেহজনক একটি কাঠের বোট থামার সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতর প্রবেশ করে এবং চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একটি বিদেশি এসভিডি ড্রাগুনভ রাইফেল (ম্যাগাজিনসহ), একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা ও ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ চক্রের সঙ্গে জড়িতদের আটকের নিমিত্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

উদ্ধার আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও জব্দ বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় দায়ের করা ডাকাতি মামলার তদন্তে অভিযান চালিয়ে রবিন আহমেদ (১৯) নামের

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য তার পরিবারের

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল স্ত্রীর

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়তে যাচ্ছে, ৪০ লাখ কোটি ডলারের ঋণের বোঝা

বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩৮৪৯ টাকা 

ডিএমপির অভিযানে উত্তরা ও তুরাগ থানা এলাকায় ৩০ জন গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার

ইরানকে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক আঘাতের’ ঘোষণা ট্রাম্পের

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন: ভোট আজ, শপথ শুক্রবার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

২০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার: চিফ হুইপ

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ

ফের বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ

রুশ হাউসের পরিচালকের সঙ্গে টিএমজিবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ