ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১৫:১৮

ফ্রান্সের ইরানি দূতাবাসের দুই কূটনীতিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ইরানের ফরাসি দূতাবাসের দুই কূটনীতিকে আটকের পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজ বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। এক্সবার্তায় তিনি বলেছেন, “ইরানের সরকার তেহরানে ফ্রান্সে দুই কূটনীতিকের ওপর, যাদের মধ্যে একজন সাংস্কৃতিক অ্যাটাশে ইচ্ছাকৃতভাবে কলঙ্কজনক হামলা চালিয়েছে। আমি আগে বলেছিলাম যে এই অসহনীয় আচরণের পরিণাম ইরানকে ভুগতে হবে। আমরা ইরানের দুই জন কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।”

গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের আরিয়া কাসায়েই এবং এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে বৈঠক হয়েছিল ফ্রান্সের দুই কূটনীতিকের সঙ্গে। তারপর ১৯ জুলাই ওই দুই কূটনীতিক এবং দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে ‘নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ করার অভিযোগ আনা হয়।

পরে কূটনীতিকদের মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হলেও ইরানে পরবর্তীতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই দুই শিল্পীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনও অজানা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর সাধারণ নাগরিকদের ওপর নজরদারি ব্যাপকভাবে বাড়িয়েছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার।

সূত্র : এএফপি

কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশিই চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া

ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রী পাঠিয়েছে রাশিয়া। সম্প্রতি এসব সামগ্রীর চালানবাহী ২

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালতটির কর্মকর্তা আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ

ইরানের সঙ্গে সব বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধ করল আমিরাত

ইরানের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার: চিফ হুইপ

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ

ফের বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ

রুশ হাউসের পরিচালকের সঙ্গে টিএমজিবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু

একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন না রাখার পরিকল্পনা

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল স্ত্রীর

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

হাম নিয়ন্ত্রণে আসতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহাখালীতে চুরি, এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক