
‘আমরাই বাংলাদেশ’ টকশোর গ্রন্থনা, পরিকল্পনা ও সমন্বয়ে রয়েছেন হাফিজ রহমান। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম রাজু এবং প্রযোজনায় রয়েছেন কামরুজ্জামান রিপন।
অনুষ্ঠানটিতে দেশের সমসাময়িক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, উন্নয়ন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পপতি ও নীতিনির্ধারকেরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
ইতোমধ্যে ‘আমরাই বাংলাদেশ’-এর বিভিন্ন পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডার অ্যান্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, অতিথি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ডিএ তায়েব, কর্ণফুলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়া, রিহ্যাবের পরিচালক খাজা নাজিবুল্লাহ চৌধুরী, শওকত ইমরান খান ও মো. নইমুল ইসলাম খানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
টেলিভিশন উপস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সালাম মাহমুদের। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘ডিজিটাল অর্থনীতি’, বাংলাটিভি৭১-এর ‘নতুন মাত্রা’, আইটিভি অনলাইনের ‘আই টক’, জয়যাত্রা টেলিভিশনের ‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ’, দৈনিক গণকণ্ঠের ‘প্রেক্ষাপট’, ‘প্রবাস আলাপন’, দৈনিক কালের সমাজের লাইভ টকশো ‘সেলিব্রেটি শো’ এবং দৈনিক আমার বার্তার লাইভ টকশো ‘ভিন্নমাত্রা’ উপস্থাপনা করেছেন।
এসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেছেন। জয়যাত্রা টেলিভিশনের ‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ’-এর তিন শতাধিক পর্ব এবং বাংলাটিভি৭১-এর জনপ্রিয় টকশোর দুই সহস্রাধিক পর্ব উপস্থাপনা করেছেন তিনি।
সালাম মাহমুদের উপস্থাপনায় বিভিন্ন টকশোতে স্টুডিওতে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন সরকারের মন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, দেশ-বিদেশে অবস্থানরত ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবকেরা।
‘আমরাই বাংলাদেশ’ অনুষ্ঠানটির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত তুলে ধরার পাশাপাশি সমসাময়িক জাতীয় ইস্যুতে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি হচ্ছে।

