ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ইউজিসির হিট প্রকল্পের পরিচালক আসাদুজ্জামানের নিয়োগ স্থগিত

আমার বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক হিসেবে প্রফেসর আসাদুজ্জামানের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (৭ সেপ্টেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মানের দায়ের করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

রিটে জানানো হয়, ২০২৪ সালের ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর সোলায়মানকে হিট প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয়। পরদিন তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেলের মৌখিক নির্দেশে সেই নিয়োগ বাতিল করে ছাত্রলীগের সাবেক নেতা প্রফেসর আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক কারণে অবৈধভাবে তাকে অপসারণ করা হয়েছে দাবি করে প্রফেসর সোলায়মান সংবিধানের ১০২ অনুচ্ছেদে হাইকোর্টে রিট দায়ের করেন।

শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চান, কেন প্রফেসর সোলায়মানের নিয়োগ বাতিলের আদেশ অবৈধ ঘোষণা ও তাকে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হবে না। একইসঙ্গে রুলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রফেসর আসাদুজ্জামানের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

আদালত পর্যবেক্ষণে বলেন, সরকারি প্রকল্প পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে কাউকে অপসারণের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও প্রক্রিয়াগত শুদ্ধতা বজায় রাখা জরুরি। কোনো আন্তঃকমিটি সভার সিদ্ধান্ত ছাড়াই এক দিনের ব্যবধানে নিয়োগ বদলের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা।

প্রফেসর সোলায়মান দাবি করেন, ৩২ জন প্রার্থীর মধ্যে মেধাতালিকায় প্রথম হয়ে তিনি পদে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত হন। এ বিষয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকেও তার পক্ষে মতামত দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, “আমরা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করেছি। তবে সরকারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক বিবেচনায়। সরকার বা বিশ্বব্যাংক চাইলে পরিচালক বদলে দিতে আমাদের আপত্তি নেই।”

আমার বার্তা/জেএইচ

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু