ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বাড়ি ভাড়া ২০ শতাংশই চাই, একটুও কম হবে না: অধ্যক্ষ আজিজী

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৫, ১৫:৪০

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, বাড়ি ভাড়া ২০ শতাংশের একটুও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না, ১৫০০ টাকা করতে হবে। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাবো।

তিনি বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করতে যাবো।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা দমন না করা হলে আন্দোলন আরও জোরদার হবে। সরকার যদি আন্দোলন ছাড়া প্রজ্ঞাপন দিত, তাহলে শিক্ষকদের এভাবে কষ্ট পেতে হতো না। কিন্তু এখন যখন আমার শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় মারা হয়েছে, দাড়ি ধরে টানা হয়েছে— তখন আর কোনো প্রস্তাব শিক্ষক সমাজ মেনে নেবে না।

দেলাওয়ার আজিজী বলেন, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সরকারের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বাড়ি ভাড়া ২০ শতাংশ চাই, এক শতাংশও কম হবে না। ৭৫ মানে ৭৫ শতাংশ— ৭৪ ও হবে না।

তিনি বলেন, আমাদের আন্দোলনের দাবানল এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। যত দ্রুত প্রজ্ঞাপন দেবেন, ততই আপনাদের মঙ্গল। আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই, কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জোটের এই সদস্যসচিব আরও জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন। সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া আশা করছেন তারা।

তিনি বলেন, আমরা শাহবাগ ব্লকেড কর্মসূচি শুরু করবো। প্রতিটি কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করবো। হয়তো সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু আমরা পিছিয়ে যাবো না।

এদিকে টানা চুতুর্থ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা। দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা আন্দোলনে যোগ দিয়েছেন।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু