ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

এনটিআরসিএ শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নিয়োগে বঞ্চিতরা

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৭

১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগবঞ্চিতদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে শাটডাউন কর্মসূচি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ সুপারিশবঞ্চিত চাকরিপ্রার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকরিপ্রার্থীরা বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত ২০২৩ সালের ২৮ ডিসেম্বর। করোনা ও এনটিআরসিএ-এর দাপ্তরিক কারণে এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছরের বেশি সময় লেগেছে। এতে ১৭তম শিক্ষক নিবন্ধনধারী ৭৩৯ জনের বয়স শেষ হয়ে যায়। যদিও এনটিআরসিএ যে সনদ দিয়েছে তার মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও বয়সের কারণে ১৭তম নিবন্ধনধারীরা একবারের জন্যও আবেদনের সুযোগ পায়নি। একইভাবে ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদেরও ২০২৩ সালের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ২০২৫ সালের চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত দুই বছরের বেশি সময় লাগে। এতে অনেকের বয়স শেষ হয়ে যায়।

তারা আরও বলেন, এ বিষয়ে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনার আলোকে আইন মন্ত্রণালয় স্পষ্টভাবে মতামত দিয়েছে যে, আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ ৩ বছর থাকা সাপেক্ষে সার্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে শুধুমাত্র ১৭ ব্যাচের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫-এর আওতায় এনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু আইনগত মতামতের নির্দেশনা থাকলেও এনটিআরসিএ অহেতুক বয়স সংক্রান্ত জটিলতা দেখিয়ে আমাদের ৫ম গণবিজ্ঞপ্তির ন্যায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও আবেদনের সুযোগ দেয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এনটিআরসিএ কর্তৃপক্ষের একটি অত্যন্ত দুঃখজনক পদ্ধতি হচ্ছে, সর্বোচ্চ মেধাবীদের যাচাই-বাছাই করার পরেও একটি উল্লেখ‌যোগ্যসংখ্যক যোগ্য প্রার্থীকে বিভিন্ন অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ না করে নতুন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এনটিআরসিএ এ পর্যন্ত ১-১৬তম নিবন্ধনের জন্য প্রকাশিত বিগত বিশেষসহ নয়টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করেছে লাখেরও বেশি, যেখানে ৩৫ বছর বয়স্কদের আবেদনের সুযোগ দিয়েছে। যা এনটিআরসিএ গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো রূপরেখায় স্পষ্ট উল্লেখ আছে। তবুও আমাদের মৌলিক অধিকার পেতে এত হয়রানি। তাই আগামী ১২ নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় শাটডাউন ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে যেসব দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো—

১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা পরিবর্তনের পূর্বে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একবার হলেও আবেদনের সুযোগ দিতে হবে।

২. দাবি মানা না হলে এনটিআরসিএ-এর সব কার্যক্রম বন্ধ থাকবে।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু