ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

এরাসমাস বৃত্তিতে আরও শিক্ষার্থী পাঠাতে উদ্যোগ নেওয়ার আহ্বান ইউজিসির

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৫, ১৯:৫১

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এরাসমাসপ্লাস বৃত্তি কর্মসূচিতে আরও বেশি শিক্ষার্থী অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১২ নভেম্বর) ইউজিসি মিলনায়তনে ‘এরাসমাসপ্লাস ইনফরমেশন ডে’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব এই আহ্বান জানান।

তিনি বলেন, এরাসমাসপ্লাস বৃত্তিপ্রাপ্তিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। এটি আমাদের জন্য গর্বের অর্জন। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সম্পর্ক গড়ে তুলছে ও বিশ্ব পরিমণ্ডলে দেশের সুনাম বাড়াচ্ছে।

একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নকেও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির আরেক সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, বাংলাদেশের শ্রমবাজারে দক্ষ জনবল ঘাটতি রয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে পারছে না। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও এরাসমাসপ্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট জেসমিন পারভিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসির পরিচালক জেসমিন পারভিন, ইইউ প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ইউরোপীয় কমিশনের রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. আশিকুর রহমান, একাডেমিক বিশেষজ্ঞ ড. জেনি লিন্ড এলমাকো, ইইউ সেন্টার ইন তাইওয়ানের নির্বাহী পরিচালক ড. মার্ক চেং, এরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শৌভিক রায় স্নিগ্ধ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপপরিচালক সৈয়দ রায়ান-উল-ইসলাম।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু