ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১২

সরকারের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে তিন দফা দাবি আদায়ে আন্দোলনে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘তালাবদ্ধ’ কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে বেশির ভাগ বিদ্যালয়ে বৃহস্পতিবারও বার্ষিক পরীক্ষা হয় নি। তবে কোথাও কোথাও প্রধান শিক্ষক ও প্রশাসনের সহায়তায় পরীক্ষা অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে।

এদিকে বৃহস্পতিবার পিরোজপুরের নেছারাবাদে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দুই দফায় মারামারির ঘটনা ঘটেছে। বার্ষিক পরীক্ষা না নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের গেটের সামনে শিক্ষকেরা আন্দোলন করতে গেলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ আহ্বায়ক খায়রুন নাহার লিপি আজ দুপুরে বৃহস্পতিবার বলেন, আমাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রয়েছে। দাবি বাস্তবায়নে দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচি থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার বিকালে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের অবিলম্বে কর্মে ফেরার নির্দেশনা দেয়। একই সঙ্গে কর্মবিরতি বা শাটডাউন অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়– ১১তম গ্রেড প্রদান; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি উঠেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় চিঠি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বেতন স্কেল উন্নীতকরণের বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু মন্ত্রণালয়ের এমন দাবি সত্ত্বেও শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, বাস্তবে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি নেই। মন্ত্রণালয় ছলচাতুরিপনা মাধ্যমে এ আন্দোলন দমানোর চেষ্টা করছে।

এদিকে তিন দফা দাবি আদায়ে সহকারী শিক্ষকরা কর্মবিরতি ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সারাদেশে প্রাথমিক শিক্ষায় স্থবিরতা দেখা দিয়েছে। অসংখ্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে, ফলে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে।

শিক্ষকরা নিজ নিজ উপজেলা বা থানা সহকারী শিক্ষা কর্মকর্তার (এটিইও) কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশও করছেন। তবে ঢাকাসহ কিছু বিভাগীয় শহরে সীমিত আকারে পরীক্ষা নেওয়ার খবর পাওয়া গেছে।

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করলেও যশোরে এ কর্মসূচির কোনো প্রভাব নেই। মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন বলেন, কর্মসূচি পালনে আমাদের উপরে কোন চাপ নেই, শিক্ষকরা তাদের একাডেমিক দায়িত্ব পালন করছেন।

যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা বলেন, এখানে কোন শিক্ষক কর্মবিরতি পালন করছেন না। তাই অভিভাবক ও শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে না। আমরা ১০ডিসেম্বরের মধ্যই বার্ষিক পরীক্ষা শেষ করবো।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি বলেন, ‘শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে শাটডাউন কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা যায়, দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষকের বেশির ভাগই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে রয়েছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।

দাবি আদায় আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়কদের কয়েকজনকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শোকজ নোটিশ দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। তবে অভিভাবকরা বলছেন, হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় শিশুরা মানসিক চাপের মধ্যে রয়েছে।

শিক্ষকদের কর্মবিরতির কারণে দেশের শিক্ষাকাঠামোর সবচেয়ে বড় এই স্তর সংকটে পড়েছে। এতে ক্ষুব্ধ অনেক অভিভাবক। তারা বলছেন, বার্ষিক পরীক্ষার সময় এমন আন্দোলন ঠিক হয়নি। ক্ষতির মুখে পড়ছেন শিক্ষার্থীরা।

জানা যায়, চলমান আন্দোলনের কারণে নেছারাবাদের সহকারী শিক্ষকেরা পরীক্ষা নিচ্ছেন না। ২ ডিসেম্বর থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষক না থাকায় প্রধান শিক্ষকেরা একাই পরীক্ষা পরিচালনা করছিলেন। বৃহস্পতিবার সকালে ১৬৯টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক একযোগে উপজেলা চত্বরে জড়ো হলে কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অভিভাবক রুহুল আমীন ও শিক্ষক আদনান হোসেনের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়।

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের নেতা আনোয়ার উল্যাহ বলেন, ‘আমরা ২২ দিন অপেক্ষা করেছি। কোনো বাস্তব অগ্রগতি না দেখেই বাধ্য হয়ে শাটডাউনে যেতে হয়েছে।’

ময়মনসিংহের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বার্ষিক পরীক্ষা দিতে এসে শ্রেণিকক্ষে তালা দেখে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। নান্দাইলের বিদ্যালয়গুলোতে হযবরল অবস্থার সৃষ্টি হয়। কোনো কোনো বিদ্যালয়ে পরীক্ষা হতে দেখা গেলেও অধিকাংশ বিদ্যালয়ে হয়নি।

লাগাতার কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জনের পর বরগুনার আমতলী উপজেলার ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত হচ্ছে। বুধবার কোনো বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবারও একই অবস্থা বিরাজ করছে। তবে কোনো কোনো স্কুলে প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ও অভিভাবকদের সহযোগিতায় সব স্কুলে পরীক্ষা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু