ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতায় পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০২
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

পেট্রোবাংলা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে নতুন সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পেট্রোবাংলার গবেষণাগার, সফটওয়্যার, ড্রিলিং সাইট, সাইসমিক সার্ভে, প্রসেস প্ল্যান্ট ও কয়লাখনি পরিদর্শনের সুযোগ পাবেন, যা বাস্তবভিত্তিক গবেষণায় গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।

একই সঙ্গে, শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়ায় শিল্প কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলার পক্ষে সচিব আমজাদ হোসেন এবং বুয়েটের পক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম চুক্তিতে সই করেন। এ সময় বুয়েট ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে, যৌথ গবেষণা ত্বরান্বিত হবে এবং জনবলের পেশাগত দক্ষতা উন্নয়নে সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়বে। গবেষণালব্ধ জ্ঞান শিল্প খাতে প্রয়োগ এবং শিল্পের অভিজ্ঞতা, শিক্ষা ও গবেষণায় যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে এটি বিশেষ ভূমিকা রাখবে।

আমার বার্তা/এল/এমই

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে শিক্ষাকে জাতির প্রকৃত মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যা সমাধানে

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রের

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা