ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সরকারি স্কুলের মেধাতালিকায় ১০৭৫২১ জন, বেসরকারিতে প্রায় ২ লাখ

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে লটারির ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সরকারি স্কুলে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫২১ জন। আর বেসরকারি স্কুলে নির্বাচিত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডিজিটাল লটারির কারিগরি কাজ শুরু করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ফল জানা যাবে দুইভাবে

ডিজিটাল লটারির ভর্তির ফল gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যে কোনো টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

এছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এর জন্য মোবাইলে GSA লিখে তারপর স্পেস দিয়ে Result এবং এরপর স্পেস দিয়ে নিজের User ID দিয়ে 16222 নম্বরে পাঠাতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ডিজিটাল লটারিতে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা মেনে আসন শূন্য থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, মাউশি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সরাসরি তত্ত্বাবধানে এ ডিজিটাল অনলাইন লটারি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী নির্বাচন কার্যক্রমে শতভাগ সঠিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এ পদ্ধতিতে মানুষের আস্থা ফিরেছে এবং ভর্তি বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু