ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

চ্যাটজিপিটি যেন রিসার্চ পেপার লেখার ‘কপি মেশিন’ না হয়: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১৯:১৮

এআই যুগকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, খেয়াল রাখতে হবে, চ্যাটজিপিটি যেন আমাদের রিসার্চ পেপার লেখার ‘কপি মেশিন’ না হয়। তিনি বলেছেন, যুগ পরিবর্তন হয়েছে, অনেক কিছু পাল্টে গেছে, এআই যুগ এসেছে। এখান থেকে আমাদের ক্রিয়েটিভ এডুকেশনকে বের করে নিয়ে আসতে হবে।

শনিবার (১১ জুলাই) গণবিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

আ ন ম এহছানুল হক বলেন, 'মেধার কোনো ব্যারিয়ার নেই। মেধার কোনো ভিসা নেই। মেধা হচ্ছে গ্লোবাল সিটিজেন। এটা বুঝতে হবে। মেধার চর্চা করে উন্নয়ন করতে হবে। শিক্ষক হচ্ছেন সহায়ক। তারা সাহায্য করবেন, কিন্তু শিক্ষার্থীদের বলতে হবে—স্যার, আমি জানতে চাই, আমি পড়তে চাই। শিক্ষককেও শিক্ষার্থী-বান্ধব হতে হবে।'

'একটি জাতিকে ধ্বংস করতে হলে কোনো নিউক্লিয়ার বোমার দরকার হয় না। শুধু দরকার হয় শিক্ষা খাতটিকে ধ্বংস করে দেওয়া,' বলেন তিনি।

গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, 'জাফরুল্লাহ সাহেব আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি রয়েছে। তিনি গণবিশ্ববিদ্যালয় জনগণের জন্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনো একইভাবে চলছে। জাফরুল্লাহ চৌধুরী গণমানুষের জন্য যে ধারণা থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, ইংল্যান্ড বা অন্যান্য দেশ সেই ধারণা ধরে রাখেনি।'

তিনি বলেন, 'আমরা চাই বাংলাদেশকে শিক্ষা খাতে আন্তর্জাতিকভাবে একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। খুব সম্প্রতি আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। সেখানে আন্তর্জাতিক শিক্ষা ফোরামে ১৫০টির বেশি দেশের মন্ত্রীরা অংশ নেন। সেখানে গিয়ে দেখলাম, আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে বুঝতে পারলাম, শিক্ষা একটি বাণিজ্যিক পণ্য।'

'ইংল্যান্ড বা অন্যান্য দেশ এখন আর সেই ধারণা রাখে না। তারা মনে করে, এটি শত কোটি ডলারের ব্যবসা। বাংলাদেশেও তাদের বিশাল ব্যবসা রয়েছে,' যোগ করেন তিনি।

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, 'সবাইকে নিউরোসায়েন্টিস্ট বানানো যাবে না, সবাইকে প্রফেসর বানানো যাবে না, সবাইকে ডাক্তার বানানো যাবে না। একইসঙ্গে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে। শুধু এ বছরই কারিগরি শিক্ষার জন্য বাজেটে অতিরিক্ত ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন।

আমার বার্তা/এমই

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি

একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে,

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কাল, সময় জানাল মন্ত্রণালয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার। এ উপলক্ষে এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে শনিবারের (১১ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আমিন

কড়াইলে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

টানা বর্ষণে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

ক্রীড়াঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

চ্যাটজিপিটি যেন রিসার্চ পেপার লেখার ‘কপি মেশিন’ না হয়: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ মিলল সমুদ্রতীরে

ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি

মাদকাসক্তদের নিজ অর্থায়নে চিকিৎসার ঘোষণা রুহুল আমিন খানের

মোবাইল ফোনের দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

বন্যার তিনদিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে দুর্গত মানুষ

সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

কাভার্ড ভ্যানচাপায় নিভে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

বাক স্বাধীনতার পাশাপাশি বাক সংযম থাকা উচিত: এমদাদ উল বারী