ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

আমার ব্যক্তিত্ব ও বিশ্বাসকে ভুলভাবে তুলে ধরা হয়েছে: হানিয়া আমির

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৫, ১২:১১
আপডেট  : ০৩ মে ২০২৫, ১২:২৫

ভারতের কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে ঘিরে এবার উঠে এলো পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম। ভারতের কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে প্রতিদিনই সংবাদমাধ্যমে উঠে আসছে নতুন সব তথ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রীর একটি পোষ্ট রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। যে পোষ্টে হানিয়া আমির দাবি করেছেন- 'কাশ্মীরে জঙ্গি হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী।' শুধু তাই নয়, এ ঘটনায় সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নালিশও জানান তিনি।

যেখানে তিনি লিখেছেন, 'আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনো ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছে কাশ্মীরের ঘটনার নেপথ্যে, যার জন্য পাকিস্তানের বিনোদন জগতের বাসিন্দাদেরও ভুগতে হচ্ছে। তাই যা পদক্ষেপ করার, তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন। এখানকার সাধারণ মানুষকে ছেড়ে দিন।'

পোস্টটি এখন ভাইরাল। এতে বিব্রতকর অবস্থায় পড়েছেন পাকিস্তানের এই অভিনেত্রী। কারণ প্রতিনিয়ত বিভিন্ন মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সামাজিক মাধ্যমের ওই পোস্ট হানিয়ার কিনা, তা জানতে নেট দুনিয়ার বাসিন্দারা ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছেন এই অভিনেত্রীকে। শেষমেশ তাই নীরবতা ভাঙতে বাধ্য হয়েছেন হানিয়া। এ নিয়ে এক বিবৃতিতে তিনি লিখেছেন, 'সম্প্রতি আমার নাম করে সামাজিক মাধ্যমে একটি ভুয়ো মন্তব্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে আমি সরাসরি বলছি, আমি মোটেই এ মন্তব্য করিনি। পোস্টে এ রকম কোনো শব্দ আমি ব্যবহারও করিনি। এই মনোভাবও সমর্থন করি না। এর পুরোটাই নকল ও মিথ্যে। আমার ব্যক্তিত্ব ও বিশ্বাসকে এ মন্তব্য ভুলভাবে তুলে ধরছে।'

এ নিয়ে হানিয়া আরও বলেছেন, 'বিষয়টি খুবই স্পর্শকাতর ও আবেগপ্রবণ। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও তাদের পরিবারের প্রতি আমি সমব্যথী। এ ধরনের যন্ত্রণায় সহানুভূতি প্রয়োজন। রাজনীতি নয়। মৌলবাদীদের কাজকর্ম দিয়ে কখনোই একটি দেশ ও সেই দেশের মানুষকে বিচার করবেন না।'

এ খবরের পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন জানিয়েছে, হানিয়ার পোষ্ট নিয়ে শুরুতে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। পোস্টটি যে ভুয়া, তা বুঝতে খুব একটা সময় লাগেনি। কারণ, পেহেলগাম হামলার পর ভারতীয় সামাজিক মাধ্যমে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

আমার বার্তা/এল/এমই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা

নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব

তিশা-তুষির ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ

রোজার ঈদে মুক্তি প্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সাফল্যে বেশ ফুরফুরা মেজাজে আছেন অভিনেতা শরিফুল রাজ।

বিয়ে করলেন লুবাবা?—ফেসবুক পোস্টে ইঙ্গিত

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি নয় বরং লোকাল অর্থনীতি সচল করবে ফ্যামিলি কার্ড

হিট প্রকল্পের অগ্রগতি মাঝারি মানের সন্তোষজনক: বিশ্বব্যাংক

বৃক্ষরোপণকে সামাজিক নয়, ব্যক্তি আন্দোলনে রূপ দিতে চাই: সড়কমন্ত্রী